admin

প্রকাশিত: 10:58 PM, September 28, 2024

শিক্ষা ক্ষেত্রে অতীতের নৈরাজ্য বন্ধ করতে হবে : কাইয়ুম চৌধুরী

শিক্ষা ক্ষেত্রে অতীতের নৈরাজ্য বন্ধ করতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বৈষম্যের শিকার শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির মাধ্যমে শিক্ষাঙ্গনে সুপরিবেশ ফেরাতে হবে। পতিত স্বৈরাচার দোসরদের শিক্ষা প্রশাসন থেকে অপসারণ প্রয়োজন। কারণ তাদের হাতে ছাত্রদের তাজা দগদগে রক্ত লেগে আছে। এদের দ্বারা ইনসাফ ভিত্তিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। শিক্ষা ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে তার প্রতিফলন ঘটছে সমাজে।শিক্ষা ক্ষেত্রে অতীতের নৈরাজ্য বন্ধ করতে হবে।

শনিবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে সিলেট বিভাগের চার জেলার শিক্ষকদের বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দের সাথেমতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের লাগামহীন দৌরাত্ম্যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি হয়। দলীয়করণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুই ধ্বংস করেছে। অনেক শিক্ষকমণ্ডলী নজিরবিহীন বৈষম্যের শিকার হয়েছেন। যার ফলশ্রুতিতে শিক্ষাঙ্গন থেকে প্রতিবাদ শুরু হয়েছিল। যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে খুনি হাসিনা সরকারের পতন। সমাজের অগ্রসর ভাগ হচ্ছেন শিক্ষক মন্ডলী, তাদের অবমূল্যায়ন করলে জাতি মেধাবী তৈরিতে পিছিয়ে পড়বে। যে আশা আকাঙ্খা নিয়ে ছাত্র জনতা রক্ত ঢেলে দিয়েছে, তার প্রতিফলন শিক্ষা কার্যক্রমে দেখাতে হবে। এখন পর্যন্ত খুনি হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত লোকজন শিক্ষা প্রশাসনের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাদের দৌরাত্ম্যে দেড় যুগের নিগৃহীত শিক্ষকরা এখনো বঞ্চনার শিকার হচ্ছেন। এই বঞ্চনা থেকে বেরিয়ে আসতে যথাযথ ব্যাবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছেন।

অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এর সভাপতিত্বে লেফটেন্যান্ট মনির আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রলীগ প্রতিটি শিক্ষাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের সাথে কিছু শিক্ষকরাও যুক্ত ছিলেন। যে কারনে ৫ আগষ্টের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যার সৃষ্টি হয়েছিল। এটি এখন কেটে গেছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অতীতের মতো শিক্ষার্থীদের সাথে বৈষম্যমুলক আচরণ বন্ধ করতে হবে। তবেই আমরা একটি সুশিক্ষিত জাতি পাব।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান শোয়েব, সহকারী অধ্যাপক নূরুল ইসলাম আলমগীর, প্রভাষক বায়েছ আহমদ, আজিজ আহমদ, জুবায়ের আহমদ জুবের, মাওলানা রওনক আহমদ, আং জলিল, রফিকুল মোরসালীন বাবর প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে