editor
প্রকাশিত: 2:33 PM, March 5, 2022

ইউক্রেনের বন্দিশিবির থেকে বাঁচার আকুতি জানিয়ে পাঁচ বাংলাদেশির ভিডিওবার্তা
অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বন্দিশিবির থেকে বাঁচার আকুতি জানিয়েছেন অবৈধভাবে দেশটিতে যাওয়া পাঁচ বাংলাদেশি যুবক। ইউক্রেনের সীমান্তবর্তী একটি শহরে সেনাবাহিনীর বন্দিশিবিরে আটক রয়েছেন ওই পাঁচ যুবক। তাদের মধ্যে রিয়াদুল মালিক নামে এক যুবক ভিডিওবার্তায় উদ্ধারের আকুতি জানান। এসময় পেছনে দাঁড়িয়েছিলেন আরও চারজন। এমন একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।
দুই মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় রিয়াদুল মালিক সিলেটি ভাষায় বলেন, আমার নাম রিয়াদুল মালিক। আমার পেছনে আরও বাংলাদেশি আছেন। দরজার ওপারে দাঁড়ানো আছেন আরেকজন। দরজার ওপারে দাড়ানোর কারণ হলো- এখানে সবার ফোন নিয়ে নিয়েছে।
এই ফোনটা আমরা লুকিয়ে রাখছি। আমরা যে ক্যাম্পে আছি সেখানে অনেক আর্মি আছে। এখানে রাশিয়া বোম ফেলতেছে শুধু আর্মি ক্যাম্প দেখে দেখে। আমরা অনেক ভয়ের মধ্যে আছি। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। আমাদের আটকে রেখেছে এখানে। একশ’র ওপরে এখানে মানুষ আছে জিম্মি অবস্থায়। রাত হলে বোমার শব্দ শুনতে পাই। গুলির শব্দ শুনতে পাই। লাইট বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, একটা রুমে যেখানে আমরা ৩-৪ জন মানুষ থাকি সেখানে ১০ জন মানুষ রেখেছে। আমাদের মারধর করে। আমি একটি ভিডিও শেয়ার করেছি- আমাদের অনেক মারতেছে। ইউক্রেনে অন্য সব ক্যাম্প রাশিয়া বোম দিয়ে উড়িয়ে ফেলছে। এই ক্যাম্পটি শুধু আছে। আমরা জানি না আমাদের লাইফের নিশ্চয়তা কতটুকু আছে। আমি আকুল আবেদন জানাচ্ছি- আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য। আমাদের লাইফের এক মিনিটের নিশ্চয়তা নেই। আমাদের অপরাধ এইটুকু- আমরা ইলিগেলি বর্ডার ক্রস করেছি।
আমার এখানে ১৫ মাস হয়ে গেছে। অন্য ক্যাম্প থেকে মানুষ ছেড়ে দিছে। কিন্তু ওরা আমাদের ছাড়তেছে না। আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে কানেক্ট করতে পারছি না। বেলারুশ থেকে আমরা ৬০ কিলোমিটার দূরে আছি। যে কোন সময় যে কোনকিছু হতে পারে। আমাদের আকুল আবেদন- আমাদের এখান থেকে উদ্ধার করেন। আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে। এখানে বিভিন্ন দেশে একশ’ জনের বেশি মানুষ আছে। এখানে নারী-শিশুও আছে। কিন্তু ওরা কাউকে ছাড়ছে না। আমাদের আকুল আবেদন- আমাদের এখান থেকে উদ্ধার করেন।
3 8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা