admin
প্রকাশিত: 9:45 PM, October 3, 2024
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাটে এবার ও মালচিং পদ্ধতিতে তরমুজ ও সাম্মাম চাষ করে ব্যাপক সাড়া জাগিয়েছেন আশিকুর রহমান। নতুন এ পদ্ধতিতে ক্ষেতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ তেমন না থাকায় ভালো ফলন পেয়েছেন তিনি। বিদেশী ফল সাম্মাম ও তরমুজের ব্যাপক চাহিদা থাকায় এর দামও রয়েছে চড়া। ফলে কম খরছে অধিক মুনাফা পেয়ে দারুন খুশি কৃষক আশিক। তার সফলতা দেখে অন্যরা এ পদ্ধতিতে তরমুজ সাম্মামসহ সবজী চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক বেকার যুবক।
সরেজমিনে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের নিজ বাউর ভাগ পশ্চিম এলাকায় গিয়ে দেখা যায়, মালচিং পদ্ধতি ব্যবহার করে ২য় বারের মতো তরমুজ ও সাম্মাম চাষ করেছেন কানাইঘাট উপজেলার কৃষক আশিকুর রহমান। নতুন এ পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তিনি। কৃষি ক্ষেত্রে তার এ সফলতা দেখে উপজেলার অনেক যুবক আজ কৃষি কাজে বিশেষ করে সবজী চাষে এগিয়ে এসেছেন।
আলাপকালে আশিকুর রহমান জানান, তিনি গত ৩ বছর ধরে মালচিং পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন সবজির চাষ করছেন। এ বছর ৪ বিঘা জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করে তরমুজ, সাম্মাম, জিঙ্গা সহ অনেক রকমের সবজি চাষ করেছেন।
ক্ষেতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় সার-কীটনাশক কম ব্যবহার করেছেন। ফলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, ২০২১ সালে প্রথম বারের মতো ১৫ শতক জমিতে তরমুজ চাষ করেন। এতে তিনি ৭০ হাজার টাকা লাভ করেন। ২০২২ তিনি ৪ জাতের তরমুজসহ ২০ শতক জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করেন। এতে ৮০ হাজার টাকা লাভ করেন। ২০২৩ সালে খরছ শেষে তিনি ২ লক্ষ টাকা আয় করেছেন বলে জানান। এবছর তিনি সাম্মাম, তরমুজ, শসা, জিঙ্গা, সীম ও লাউ প্রায় ৪ বিঘা জমিতে চাষ করেছেন। ইতিমধ্যে তিনি সবজী বিক্রি শুরু ও করেছেন।
তিনি বলেন, মালচিং পদ্বতিতে ক্ষেতে আগাছা একেবারেই না থাকায় খুব কম পরিশ্রমে ব্যাপক ফসল পেয়েছেন। বাজারে সবজূর অনেক চাহিদা থাকায় দামও চড়া। গত দুই বছরের চেয়ে বেশি বিক্রি করতে পারবেন। তিনি তার এসব সবজী চাষে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ পেয়েছেন।
কানাইঘাট উপজেলা কৃষি অফিসার বিশ্বজিৎ রায আলাপকালে বলেন, এ উপজেলার বাসিন্দা কৃষক উদ্বোক্তা আশিকুর রহমান তরমুজ, সাম্মাম সহ নানা ধরনের সবজি চাষ করে যাচ্ছেন। তার এ সবজী চাষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। অমৌসুমী ফসল চাষের মাধ্যমে তিনি নিজেকে একজন সফল কৃষক হিসেবে প্রমান করেছেন। কৃষক সমিতির এক জন সদস হিসেবে এটা কৃষি উন্নয়নের জন্য ভালো উদ্যোগ। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও