admin
প্রকাশিত: 12:38 PM, October 4, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি
ভারতের উত্তরপ্রদেশের আমেঠিতে নৃশংস হত্যাকান্ড। প্রকাশ্যে বাড়িতে ঢুকে এক সরকারি স্কুলের শিক্ষকের গোটা পরিবারকে খুন করল দুস্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। বাধ্য হয়ে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার (৩ অক্টোবর ) আমেঠির ভবানীনগরে এক দলিত শিক্ষকের বাড়িতে হঠাৎই ঢুকে যায় জনাকয়েক দুস্কৃতী। গুলি করে খুন করা হয় সুনীল কুমার নামের ওই শিক্ষক, তাঁর স্ত্রী পুনম কুমারী এবং ২ শিশু কন্যাকে। ২ শিশুর ১ জনের বয়স ৬ বছর, আর ১ জনের বয়স মাত্র ১ বছর। পরিবারের ৪ সদস্যকেই গুলিতে ছারখার করে দেয় দুস্কৃতীরা। জানা যায়, সুনীল কুমার নামের ওই শিক্ষক ভবানীনগরে ভাড়া বাড়িতে থাকতেন। কিছুদিন আগেই তাঁর স্ত্রী, প্রাণহানির আশঙ্কায় থানায় অভিযোগ ও দায়ের করেন। তারপরই প্রাণহানির আশঙ্কায় থানায় অভিযোগ ও দায়ের করেন। তারপরই বৃহস্পতিবার (৩ অক্টোবর ) হামলা। পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনার মূল ৪ অভিযুক্তই পলাতক। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোল এবং ১টি কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গোটা উত্তরপ্রদেশে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে এসসিএসটি আইনে মামলা করা হয়েছে। বাধ্য হয়ে বিবৃতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, অবিলম্বে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা