admin

প্রকাশিত: 8:59 PM, October 4, 2024

২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উসমান গ্রে ফ তা র

২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উসমান গ্রে ফ তা র

১ কোটি ৪ লক্ষ টাকার ৫টি চেকের মামলার সাজাপ্রাপ্ত ও শ্রম আদালত, বিদুৎ আদালত এবং চেক ডিজনারসহ আরও ১৬ টি মামলায় পলাতক থাকা ইয়াছিন উসমান(৬৫)-কে গ্রেফতার করেছে এসএমপি’র কোতোয়ালী মডেল থানা পুলিশ । ইয়াছিন উসমান সিলেট নগরীর বন্দর বাজার পুরান লেনের ডি-১ এর মৃত হাজী উসমান আলীর ছেলে এবং উসমানী গনী প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর গার্ডেন টাওয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন।

তিনি জানান, বর্তমানে ৫ টি মামলায় সাজা পরোয়ানা এবং ১২ টি মামলায় গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারেরপর ইয়াছিন উসমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাছাড়া শ্রম আদালত এবং বিদুৎ আদালতের আরও ৪ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার দেখানো হবে।

সূত্র জানায়, ইয়াছিন উসমান এর বিরূদ্ধে ১ কোটি ৪ লক্ষ ৪০ হাজার টাকার ৬ টি চেক ডিজনার করে সিলেটের মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন মো. আব্দুল খালিক। মামলা গুলো হলো, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানার দায়রা মামলা নং-৯৮৯/২৩ ইং, যাহা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, সিলেট বিগত ১৫ জানুয়ারি ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড, শাহপরাণ (রহঃ) দায়রা মামলা নং-৯৯০/২০২৩ ইং, যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত, সিলেট ১২ ফেব্রুয়ারি ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড , শাহপরাণ (রহঃ) দায়রা মামলা নং-১৪৮২/২৩ ইং, যাহা বিগত ১ মার্চ যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালত, সিলেট ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড,শাহপরাণ (রঃ) দায়রা মামলা নং- ১৪৮০/২৩ইং মামলায় গত ২৭ মে যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালত, সিলেট ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড, শাহপরাণ (রহঃ), দায়রা মামলা নং-১২৫৩/২৩ ইং, ১ সেপ্টেম্বর যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত, সিলেট ১৩৮ ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ড প্রদান করেন এবং শাহপরাণ (রহঃ), দায়রা মামলা নং-১৪৭৬/২৩ ইং মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত মামলাগুলোতে পলাতক থাকায় আদালত আসামীর বিরুদ্ধে রায় প্রচার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালী থানা, সিলেটের বরাবরে সাজা পরোয়ানা ও গ্রেফতারী পরোয়ানা প্রেরণ করেন। কিন্তু আসামি দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ গ্রেফতার করতে পারেনি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিন উসমানকে গ্রেফতার করে পুলিশ।

৬ টি চেক ডিজনার মামলার বাদী মো. আব্দুল খালিক পক্ষের আইনজীবী মো. ছিদ্দিকুর রহমান জানান, তিনি বাদীপক্ষে ৬ টি চেক ডিজনার মামলা পরিচালনা করেন। যার মধ্যে ৫ টি মামলায় আদালত ইয়াছিন উসমান-কে দোষী সাব্যস্ত করে দন্ড প্রদান করেন। আর একটি মামলা চলমান।

তিনি আরও জানান, ইয়াছিন উসমানকে পুলিশ গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন