editor
প্রকাশিত: 1:44 PM, October 5, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
২০২৬ সালের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গঠনের হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে শুরু হয়েছে অল আউট অভিযান।
শুক্রবার (৪ অক্টোবর) ভারতের ছত্তিশগড়ের বস্তারে তেমনই অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল ৩০ মাওবাদী।
পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার (৪ অক্টোবর ) অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।
পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ ২ পক্ষের গুলির লড়াই চলার পর ৩০ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখন ও চলছে তল্লাশি অভিযান। পুলিশ তরফে জানা যায়, মৃত মাওবাদী সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি একে ৪৭ রাইফেল, ১টি এসএলআর ও প্রচুর পরিমাণ বিস্ফোরক। প্রশাসন সূত্রে প্রকাশ, মাওবাদীদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করার পর চলতি বছরে এখনও পর্যন্ত ১৬৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৭টি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী