editor
প্রকাশিত: 2:15 PM, October 10, 2024
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শ্রমিকলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব-৯। বৃহস্পতিবার রাতে নগরীর নয়াসড়ক, জেলরোড ও উত্তর বালুরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আজিজুল হাকিম ওরফে রাজু (২৮), ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদ শেখ (২৮) ও বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য আব্দুল্লাহ (২৪)।
র্যাব-৯ জানিয়েছে, গ্রেফতারকৃতরা কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা পলাতক ছিল।
গণমাধ্যমে পাঠানো র্যাব-৯ এর এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়-বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযান চালায় নগরীর নয়াসড়ক এলাকায়। এ অভিযানে গ্রেফতার করা হয় কোতোয়ালি থানার (এফআইআর নং-২৩/৩৭৮ তারিখঃ ২৪ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামি ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আজিজুল হাকিম ওরফে রাজুকে (২৮)। তিনি চারাদিঘীরপার আল আমিন আবাসিক এলাকার আব্দুল লতিফের ছেলে।
এর পর ওইদিন রাত সাড়ে ৭টার দিকে নগরীর জেলরোড এলাকায় অভিযান চালিয়ে ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদ শেখকে (২৮) গ্রেফতার করে র্যাব-৯।
আম্বরখানা বনশ্রী আবাসিক এলাকার মৃত আব্দুল লতিফ শেখ’র ছেলে শহীদ শেখ কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার (এফআইআর নং-১৯/৪১৮ তারিখঃ ২৪ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০;) পলাতক আসামি।
এদিকে রাত সোয়া ৮টার দিকে উত্তর বালুরচর এলাকা থেকে গ্রেফতার করা হয় কোতোয়ালি থানার বিস্ফোরক আইনে মামলার (এফআইআর নং-২২/৩৭৭ তারিখঃ ২৩ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০;) আসামি বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য আব্দুল্লােকে (২৪)।তিনি বালুরচর এলাকার লুকমান মিয়ার ছেলে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।(প্রেস বিজ্ঞপ্তি)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন