admin

প্রকাশিত: 10:12 PM, November 3, 2024

গণতন্ত্র বিকশিত করতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই : মিজান চৌধুরী

ছাতকের ইসলামপুরে বিএনপি অঙ্গ-সংগঠনের কর্মী সমাবেশ

গণতন্ত্র বিকশিত করতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই : মিজান চৌধুরী
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কারণে বিগত ১৬ বছর মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারেনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই অভ্যুত্থান বিএনপির টানা আন্দোলন সংগ্রামের প্রতিফলন। কারণ বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। দেশ আওয়ামী ফ্যাসিবাদমুক্ত হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া ফ্যাসিবাদের দোসরদের দমন করা সম্ভব নয়।
তিনি রবিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইসলামপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজী আলতা মিয়ার সভাপতিত্বে, বিএনপি নেতা কামরুল ইসলাম ও যুবদল নেতা আব্দুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, ছাতক উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুস সামাদ, জিয়াদ আলী চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী নবি হোসেইন, বিএনপি নেতা  হাজী সোনা মিয়া, সায়িদ আলম, হুমায়ুন কবির, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কবিরুল ইসলাম আঙ্গুর, বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুর রউফ, আব্দুল আমিন ও আলী হোসেইন, মোহাম্মদ আলী, ফকরুল ইসলাম, ছাতক ইউনিয়ন বিএনপি নেতা, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেইন, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুর্য ও ছাতক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহিব চৌধুরী প্রমূখ।
সমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই