admin
প্রকাশিত: 11:11 AM, October 26, 2024

হামলায় ভাংচুরকৃত আসবাবপত্র
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে ছাত্রলীগ কর্মী মোঃ গোলাম রাব্বানীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৫ অক্টোবর শুক্রবার রাত ৮টায় পাওনা টাকা চাইতে গিয়ে এই ঘটনাটি ঘটে। মোঃ গোলাম রাব্বানী আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের মোঃ ছুরত উদ্দিনের পুত্র এবং স্থানীয় ছাত্রলীগের কর্মী।
জানা যায়, স্থানীয় আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের মোঃ আলী মাহমুদের কাছ থেকে বৃট্রেন যাওয়ার জন্য ২৩ লক্ষ টাকা ঋণ নেন একই গ্রামের মোঃ গোলাম রাব্বানী। বারংবার তাগদা দেওয়ার পরও পাওনা টাকা উদ্ধার করতে পারছিলেন না মোঃ আলী মাহমুদ। গতকাল ২৫ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে মোঃ আলী মাহমুদ ৬/৭ জনের একদল লোক নিয়ে পাওনা টাকা উদ্ধার করতে মোঃ গোলাম রাব্বানীর বাড়িতে যান। এসময় তাদের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা মোঃ গোলাম রাব্বানীর পরিবারের লোকজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এসময় মোঃ আলী মাহমুদ ক্ষুব্ধ হয়ে সহযোগীদের নিয়ে মোঃ গোলাম রাব্বানীর বসতঘরে লাঠি, লোহার রড ও হকিস্টিক দিয়ে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র এলোপাতাড়ি ভাংচুর করে। এসময় ভয়ে ঐ পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে। লোকজন আসতে দেখে তারা হুমকী দিয়ে চলে যায়। মোঃ আলী মাহমুদ প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, তার টাকা জরুরীভিত্তিতে পরিশোধ করা না হলে, এই পরিবারের সদস্যদের মারাত্বক ক্ষতির সম্মুখিন হতে হবে।
হামলাকারী সন্ত্রাসীরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা এসে মোঃ গোলাম রাব্বানীর পরিবারের লোকজনকে উদ্ধার করে। এই ঘটনায় তার পরিবারের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন মোঃ গোলাম রাব্বানীর পিতা মোঃ ছুরত উদ্দিন। মোঃ ছুরত উদ্দিন এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আমার ছেলে মোঃ গোলাম রাব্বানী বৃট্রেন যাওয়ার সময় মোঃ আলী মাহমুদের কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল। আমরা টাকা পরিশোধে সময় চেয়েছিলাম, কিন্তু সে সময় দিতে রাজি নয়। এই অবস্থায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। তারা ঘরের সকল জিনিসপত্র ভেঙ্গে ফেলেছে, আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সে হুমকী দিয়ে গেছে জরুরীভিত্তিতে টাকা পরিশোধ না করলে আমাদের বড় ধরনের ক্ষতি করবে। তাই আমরা এখন চরম আতংকের মধ্যে নিজেদের নিরাপত্তাহীনতায় ভূগছি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়