editor
প্রকাশিত: 8:54 PM, December 7, 2024
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সে স্বৈরশাসকের দোসর, ভোটারবিহীন সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদের পদত্যাগ, প্রশাসক নিয়োগ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারো রাজপথে নামতে চলেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এক বিবৃতিতে এই কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী ও চেম্বারের সকল সদস্যবৃন্দকে মানববন্ধনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, বর্তমান আওয়ামী মদতপুষ্ট পকেট কমিটি সিলেট চেম্বারের নেতৃত্বে আসীন হয়ে সংগঠনটিকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফ্যাসিস্ট সরকারের মদদে চেম্বার ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করা হয়েছে, এবং বারবার মানববন্ধন করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বিবৃতিতে তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এই সংগঠনকে রক্ষায় ব্যবসায়ীরা একতাবদ্ধ। ষড়যন্ত্র প্রতিহত করতে ব্যবসায়ীরা প্রস্তুত রয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে