editor

প্রকাশিত: 6:41 PM, December 15, 2024

শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় : ব্যারিস্টার সালাম

শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় : ব্যারিস্টার সালাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্ঠা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্থানী হানাদার বাহিনী গণহত্যা শুরু করার জন্য পুরো জাতি দিশেহারা হয়ে পড়ে। দিশেহারা জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য ২৬শে মার্চ তৎক্ষালিন সময়ের মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষনা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়েই মূলত মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। এর পর দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করি। বিগত প্রায় ১৬ বছর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বর্তমান প্রজন্মকে ভুল ইতিহার শিক্ষা দেয়া হয়েছে। তাই স্বাধীনতার ৫৪ বছর পর এসে এখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালেকমুখ বাজারে মোহনা আইডিয়াল একাডেমী আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহনা আইডিয়াল একাডেমীর সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোঃ জাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ বলেন, তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে এক ব্যাক্তি বন্ধনা করা শেখানো হয়েছে। প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। এখন সঠিক ইতিহাস জানাতে হবে। খেলাধুলা মাধ্যমে শারিরিক ও মানষিক বিকাশ ঘটে। তাই লেখাপাড়ার পাশাপশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- একাডেমীর পরিচালক হাফিজ ফয়ছল আহমদ, মোঃ মুক্তার আলী ও মোঃ সাহেদ আহমদ, সিলেট জেলা জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইসলাম উদ্দিন, সমাজ সেবক মোঃ ফটিক মিয়া, মোঃ মিজান আহমদ, আনহার আহমদ মারনুছ, শাহ জুনেদ, মোঃ লুকুছ মিয়া, জুনেদ আহমদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ খলিল আহমদ, আজাদ মিয়া প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর