admin
প্রকাশিত: 9:59 PM, December 15, 2024
নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে কুপিয়ে পায়ের রগ কর্তন এবং মুক্তিপণে তার ছাড়া পাওয়ার ঘটনা ঘিরে সিলেটে তোলপাড় চলছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ক্ষেত্রে মুখ খুলছেন না মিসবাহ উদ্দিন সিরাজের স্ত্রী-সন্তান। চিকিৎসা নিয়ে ফের লাপাত্তা রয়েছেন মিসবাহ সিরাজও। মামলাও হয়নি। এমতাবস্থায় বসে নেই পুলিশ-গোয়েন্দারা। অপহরণকারীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও মোবাইল ফরেনসিকের প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। ঘটনার সময়ে ঘটনাস্থলে কারা অবস্থান নিয়েছিল, মিসবাহ সিরাজের স্ত্রী ও মেয়ের সঙ্গে ওই সময়ে মোবাইল ফোনে কারা কথা বলেছেন, তাদের সম্পর্কে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরীর সম্পৃক্তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা রহস্য। চলছে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা।
এ ঘটনার সঙ্গে স্থানীয় একটি চক্র জড়িত থাকার তথ্য মিলেছে। এদের কয়েকজন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা। অপহরণকারীদের শর্ত অনুযায়ী যার হাতে মুক্তিপণের ২৫ লাখ টাকা তুলে দেওয়ার পর মিসবাহ সিরাজকে ছেড়ে দেওয়া হয় তিনি বিএনপির ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি।
অনুসন্ধানে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে মিসবাহ সিরাজ সিএনজি অটোরিকশাযোগে নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিল চিশত এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। সাথে ছিলেন মিজান নামের এক রঙমিস্ত্রী। পথিমধ্যে ওই এলাকার মাসালাবাজার নামীয় প্রতিষ্ঠানের সামনে পৌঁছামাত্র কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। অস্ত্রেরমুখে তাকে অন্য একটি অটোরিকশায় তোলার চেষ্টা করে। তিনি ওই অটোরিকশাতে উঠতে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ে কোপ দেয়া হয়। হাতে মারাত্মক জখম না হলেও পায়ের রগ কেটে যায়। এমতাবস্থায় তাকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।
এর ঘন্টা খানেক পরে অপহরণকারীরা মিসবাহ সিরাজের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী ও মেয়ের মোবাইল ফোন তাকে অপহরণ করার বিষয়টি জানায়। মুক্তিপণ চাওয়া হয় ১ কোটি টাকা। এ নিয়ে প্রায় দুই ঘন্টা ধরে দফায় দফায় কথা হয়। মুক্তিপণের টাকা নিয়ে চলে দর কষাকষি। শেষ পর্যন্ত মুক্তিপণে ২৫ লাখ টাকা চূড়ান্ত হয়। ওই টাকা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরীর হাতে দেওয়ারও শর্ত দেয় অপহরণকারী। অপহরণকারীদের শর্ত অনুযায়ী রাতেই লল্লিক আহমদকে ডেকে আনা হয় এবং তিনিও কথা বলেন তাদের সাথে।
একপর্যায়ে লল্লিক আহমদের হাতে মুক্তিপণের টাকা দেওয়ার পর অপহরণকারীদের তথ্য অনুযায়ী রাত সাড়ে ৩টার দিকে সাগরদিঘীরপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় মিসবাহ সিরাজকে।
মিসবাহ সিরাজের মেয়ে মুনতাহা আহমদ মিসবাহ জানিয়েছেন, তার বাবার শারীরিক অবস্থা ভালো হয়, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। মুক্তিপণ প্রসঙ্গে বলেছেন, আতঙ্কে আছেন, এখন এ বিষয়ে কথা বলতে চান না। সময় হলেই সব জানানো হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি জানার পর পুলিশ ও গোয়েন্দারা তদন্তে নেমেছে। তাকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছাড়ার বিষয়টি জানতে পেরেছি। ছায়া তদন্তে ইতোমধ্যে অনেক তথ্যই মিলছে। কারা এর সাথে জড়িত তা খোঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ না পেলে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। এর পরও পুলিশ এলাকার সিসিটিভি’র ফুটেজ সংগ্রহসহ তদন্তকাজ এগিয়ে রাখছে।
এ ব্যাপারে কথা হয় নগরীর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদের সঙ্গে। তিনি শুক্রবার সকালে বিষয়টি জেনেছি বলে জানান। মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ ও মুক্তিপণের সঙ্গে তার নাম থাকার বিষয়টি জানালে তিনি বলেন, ব্যস্ত আছি, বিস্তারিত পরে বলবেন বলে প্রতিবেদককে জানান।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। ইতোমধ্যে তার বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর