editor

প্রকাশিত: 2:47 PM, March 15, 2022

‘বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান’

‘বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান’

জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সহসভাপতি, আসাম জার্নালিস্ট ইউনিয়ন ও ইন্দো-বাংলা জার্নালিস্ট ফোরামের (আইবিজেএফ) সভাপতি গীতার্থ পাঠকের সাথে মতবিনিময়কালে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আইবিজেএফ’র বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দ।

ঢাকায় আইবিজেএফ’র সভাপতি গীতার্থ পাঠক

ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সহসভাপতি, আসাম জার্নালিস্ট ইউনিয়ন ও ইন্দো-বাংলা জার্নালিস্ট ফোরামের সভাপতি গীতার্থ পাঠক বলেছেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে রয়েছে এক সুগভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করেছে ইন্দো-বাংলা জার্নালিস্ট ফোরাম (আইবিজেএফ)। এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে দুই দেশের সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, দুই দেশের মধ্যে ভ্রমণ আয়োজন, নিজ নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন করা ইত্যাদি। এ লক্ষ্যেই কাজ করছি আমরা। এই সংগঠনের সাথে দুটি দেশের নবীন-প্রবীণ অভিজ্ঞ সাংবাদিকরা সম্পৃক্ত আছেন।’
রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আইবিজেএফ’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রথম সভায় সভাপতির বক্তব্যে ফোরামের সভাপতি গীতার্থ পাঠক এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাদি, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, কোষাধ্যক্ষ নাসরিন গীতি, ডেইলি সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক দ্বীপক আচার্য্য, বাংলাদেশ সংবাদ সংস্থা সিনিয়র সাংবাদিক মো. শওকত আলী, ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থ সারথী দাস, আইবিজেএফ’র পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, সদস্য মনিরুজ্জামান মনির, হাফিজ বাবু, আতিক বাবু, সিলেট জেলা প্রেসক্লাবের আইসিটি সেক্রেটারি সুলতান আহমদ সুমন প্রমুখ।
এদিকে সোমবার দুপুরে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন সাংবাদিক গীতার্থ পাঠক। এরআগে তিনি গত ৭ মার্চ স্বপরিবারে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। তিনি বাংলাদেশে অবস্থানকালীন সময়ে সেন্ট মার্টিন, কক্সবাজার, সিলেট এবং সর্বশেষ রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভ্রমণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে