admin
প্রকাশিত: 8:10 PM, January 3, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, শীতার্ত মানুষের পাশে থেকে প্রবাসী বাংলাদেশীরা সবসময়ে দেশের কল্যানে কাজ করে যাচ্ছেন। দেশের সব দুর্যোগ দূসময়ে তারা পাশে থাকেন। বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অসাধারণ। তিনি আরোও বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে জন আকাঙ্খার বাস্তবায়ন করতে হবে। সংস্কারের নামে কোন প্রকার কালক্ষেপন দেশের গনতন্ত্রকামী মানুষ মানবে না।
তিনি গতকাল শুক্রবার বিকেলে নগরীর কালিঘাট আলী আমজাদ রোডে সিলেট মহানগর ১৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ও সিলেট মদন মোহন কলেজের সাবেক ছাত্রদল নেতা প্রবাসী গোলাম রাব্বীর সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাছুমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, আব্দুল হাকিম, রহিম মল্লিক, মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুকুল মোর্শেদ, মির্জা লিটন, রেজাউল করিম আলো, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য শহিদুর রহমান সনি, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, বিএনপি নেতা সামসুল আলম, সিরাজ আহমদ ও মুক্ত মিয়া, মুমিনুর রহমান তানিম, মহানগর যুবদলের সহ-সভাপতি প্রানেশ দেব, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিপলু খান, ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাদাত হোসেন, আব্দুল হাসিম জাকারিয়া, আব্দুল মুমিন মামুন, সবুর আহমদ মাখন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: জাহাঙ্গির খান প্রমূখ।-বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়