editor
প্রকাশিত: 2:43 PM, January 8, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সাবেক ছাত্রনেতা রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, এ দেশের সকল সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম, প্রতিটি অর্জনের সঙ্গে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ জড়িয়ে আছেন। আমরা যদি শহীদের খাতায় চোখ বোলাই তাহলে দেখবে ছাত্রদলের সাবেক অনেক নেতা বুকের রক্ত দিয়ে প্রতিটি অর্জনে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের যেকোনো দুর্যোগে প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি আরোও বলেন, সাবেক ছাত্রদলের নেতারা নিজ নিজ দেশে নিজের অবস্থান থেকে ফ্যাসিস আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত সহ সরাসরি প্রতিবাদ কর্মসূচি পালন করায় দেশে তাদের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এসকল প্রবাসী যোদ্ধারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে একটি ৫ আগস্ট তৈরি করেছেন। আমরা তাদের অবদান ভুলে গেলে হবে না। তাদের অবদান আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে।
তিনি বুধবার (৮ জানুয়ারি) ১৬নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু, মাহফুজুল করিম জেহিন, আবু জাফর রাসেল ও সায়েফ আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় প্রবাসী ছাত্রদলের সাবেক ৪ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ তুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকি, মামুন আহমদ মিন্টু। উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, সাকি হাজারী, আজহার আলী অনিক, সাঈদ আহমদ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়