admin

প্রকাশিত: 9:57 PM, January 8, 2025

মালয়েশিয়া সিলেট ডিভিশন এসোসিয়েশনের সভাপতি ফয়েজ ও সম্পাদক এবাদুর

মালয়েশিয়া সিলেট ডিভিশন এসোসিয়েশনের সভাপতি ফয়েজ ও সম্পাদক এবাদুর

6

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়া’র ৫ম সম্মেলন ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির আত্মপ্রকাশ এবং ১মবারের মতো স্মৃতি স্মারক ‘রিজিকে প্রবাস:অন্তরে স্বদেশ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয়েছে।

মঙ্গলবার ভিআইপি পিঠাঘর, বুকিত বিনতাং এ আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনে আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং এবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ শরিফ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ক্ষুদ্র ঋণ গবেষণায় বিশ্বসেরা গবেষক সিলেটের কৃতী সন্তান, সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার এসোসিয়েট প্রফেসর ড. আবুল বাশার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেটের কৃতী সন্তান, ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. নাজমুল হক, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, ব্যবসায়ী শেখ আজিজুর রহমান রুহেল, সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আক্তার মিয়া ও নুর মিয়া প্রমুখ। এছাড়াও মালয়েশিয়ায় বসবাসরত, কর্মরত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতারা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী ফয়েজ উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক সভাপতি ব্যবসায়ী শাহাদাৎ খান রাসেল, মো: উজ্জ্বল হোসেন, আমির হামজা, অলি আহমদ সানি ও মো: রুহুল আমীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিথুন, মাহবুবর রহমান রাহি, তালুকদার মোহাম্মদ মকবুল, আজমল হোসেন জোনাক, মোহাম্মদ মোস্তফা, মো: শহীদুল ইসলাম প্রমুখ।

6

পরে ব্যবসায়ী ফয়েজ উদ্দিনকে সভাপতি ও এবাদুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া এবারের অনুষ্ঠানের বড়ো আকর্ষণ ছিল সিলেটের এক সময়ের তুখোড় সংগঠক বর্তমানে মালয়েশিয়া প্রবাসী অলি আহমদ সানি’র সম্পাদনায় এসোসিয়েশনের ১ম প্রকাশনা স্মৃতি স্মারক ‘রিজিকে প্রবাস : অন্তরে স্বদেশ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. আবুল বাশার ভূঁইয়া। এই ম্যাগাজিনে সিলেটের ইতিহাস, সংস্কৃতি এবং প্রবাসীদের জীবনের গল্প ফুটে উঠেছে। সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন মাহমুদুল হাসান সুমন ও সানাউল্লাহ আরেফিন মাসুদ।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
3