admin

প্রকাশিত: 10:10 PM, January 13, 2025

বড়লেখায় জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বড়লেখায় জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় ভবন প্রাঙ্গণে সোমবার দুপুরে গ্যাস লাইনে ভয়াবহ বিষ্ফোরণ ঘটেছে। দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ভবনটি রক্ষা পেলেও এর আগে আগুনে পুড়ে গেছে ভিআইপি মোবাইল টয়লেট, টয়লেট পিট, ওয়াটার ট্যাংকসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল।

এদিকে, আগুনের ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. আব্দুস সালাম চৌধুরী। অগ্নিকান্ডের কারণ উদঘাটনের জন্য উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ভবনের দক্ষিণ দিকের স্যানিটারী শেডের পাশ দিয়ে চলমান গ্যাস লাইনে বিষ্ফোরণ ঘটে। মুহুর্তে ভয়াবহ আগুন ২০/৩০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। আগুনের উত্তাপ ও কালো ধোঁয়ায় উপজেলা চত্তর ও আশপাশ এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারি ও উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা লোকজন এবং পথচারিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ইউএনও তাহমিনা আক্তার ও থানার ওসি মো. আব্দুল কাইয়ুম। তাদের দিক নির্দেশনায় দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই স্যানিটারি শেড ও প্রাঙ্গণে মজুত রাখা বিভিন্ন প্রকল্পের ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ভবন রক্ষা পায়।

উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন জানান, ঘটনার সময় তিনি ও উপজেলার প্রশাসনের কয়েকজন কর্মকর্তা তারুণ্যের উৎসবের একটি বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালনরত ছিলেন। হঠাৎ আগুন দেখে কর্মচারিরা খবর দেন। প্রাথমিকভাবে গ্যাস লাইনের বিষ্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তার কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনা তদন্তে ইউএনও চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে