editor
প্রকাশিত: 7:48 PM, January 14, 2025
সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বর্ণাঢ্য ও প্রাণবন্ত এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হারুনুর রশীদ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম. নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক জনাব আবু আহমেদ সিদ্দিকি, অধ্যাপক ডাঃ উম্মে ফাহমিদা মালিক, উপ-পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিন, সহকারী পরিচালক ডাঃ ফাহমিদুর রহমানসহ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেন্টাল ইউনিটের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
বর্ণাঢ্য পিঠা উৎসবে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা নানান রকম ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে পরিবেশন করেন। পিঠার সৌরভে মুখরিত এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী এ উৎসবের প্রশংসা করে বলেন, “নর্থ ইষ্ট মেডিকেল কলেজ সবসময় অন্য মেডিকেল কলেজ থেকে আলাদা। এখানে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। গত এক সপ্তাহে ১,২০০-এর অধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ক্লান্ত না করে বরং তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। ভবিষ্যতেও এ ধরনের পিঠা উৎসব ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।”
উৎসবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি স্টল স্থাপন করা হয়, যেখানে দেশীয় ঐতিহ্যের নানান স্বাদের পিঠার আয়োজন করা হয়।
পিঠা উৎসবে স্টল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ২৭তম ব্যাচের “রসকুঠির”। দ্বিতীয় স্থান অধিকার করে বিডিএস-এর হিমহাওয়া,তৃতীয় স্থান অর্জন করে ২৩তম ব্যাচের “পিঠা কথা”।
কলেজের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার বিশেষ আয়োজন করা হয়। উৎসবটি শিক্ষার্থী ও অতিথিদের জন্য এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে
4 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
6 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
5 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
4 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
3 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়