editor
প্রকাশিত: 7:54 PM, January 15, 2025
যুক্তরাজ্যে চিকিৎসাধিন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বুধবার (১৫ জানুয়ারি) সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে নগরীর ৩৭নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফা দেশের মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবে। পরিবেশ, পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদা অনুসারে গঠন করা হয়েছে ৩১ দফা। সময়ের সাথে এই ৩১ দফাই স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে। – যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে। মানসম্পন্ন, সমৃদ্ধশীল ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তুলবে বিএনপির ৩১ দফা।
৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি চান মিয়ার বাচ্চুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক সামছুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সবুর আহমদ, মহানগর বিএনপির জলয়বায়ু বিষয়ক সম্পাদক সবুর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, পারভেজ আহমদ।
উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য কাহির আহমদ, ফারুক মিয়া, তৈমুর রাজা, সাব্বির হোসাইন জামিল, শিব্বির আহমদ, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, উসতার আহমাদ, হেলাল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআর তেলাওয়াত করেন মনাফ জালাল।-বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের