admin
প্রকাশিত: 10:32 PM, January 15, 2025
সুনামগঞ্জের নবীনগরে দেশের দীর্ঘতম নদী সুরমায় “জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্বপ্ন দেখি” শীর্ষক একটি ক্যাম্পেইন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস), ক্লিন এবং বিডাব্লিউজিইডি এ ক্যাম্পেইনটি আয়োজন করে। এর মূল থিম ছিল “আমাদের স্বপ্ন: পরিষ্কার নদী, স্বচ্ছ আকাশ, নবায়নযোগ্য জ্বালানি”, যা পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্যকে তুলে ধরেছে। ক্যাম্পেইনটি সুনামগঞ্জের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রচারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, মাহিন চৌধুরী, ফারুক আহমদ, কামাল উদ্দিন, সুরঞ্জন বর্মন, শাওন আহমদ, জুবায়ের আহমদ, নোবেল আহমদ, রাব্বী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বক্তারা জানায়, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের সমস্যা বাড়ছে। নদী, আকাশ, বনভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে, যা মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে।
এই সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার, বায়ু এবং জলবিদ্যুৎ শক্তি একটি নিরাপদ, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমে যাবে, ফলে বায়ু ও জলদূষণ যেমন কমবে, তেমনি পৃথিবীর তাপমাত্রাও স্থিতিশীল হবে। এছাড়া, নবায়নযোগ্য শক্তির ব্যবহার জনগণের জন্য আরও সাশ্রয়ী হবে এবং গ্রামীণ জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হবে। বিজ্ঞপ্তি।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের