editor

প্রকাশিত: 12:21 AM, March 16, 2022

বিশ্বনাথে মাটিজুড়া নদীতে বিষ প্রয়োগে মাছ মারার মামলায় আটক-১

বিশ্বনাথে মাটিজুড়া নদীতে বিষ প্রয়োগে মাছ মারার মামলায় আটক-১

বিশ্বনাথে মাটিজুড়া নদীতে বিষ প্রয়োগে মাছ মারার মামলায় আটক-১

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথে ‘মাটিজুড়া নদী’তে বিষ প্রয়োগে প্রায় ১০ লাখ টাকার মাছ মারার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র আলতাব হোসেন ওরফে আলতা (৪৫)’কে মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে নিজ বাড়ি থেকে আটক করেছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মখলিছ আলীর পুত্র জুবেল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে থানায় একটি মামলাটি দায়ের করে ছিলেন। মামলা নং ১৮ (তাং ২৩.০২.২২ইং)।
মামলার লিখিত অভিযোগে বাদী জুবেল মিয়া উল্লেখ করেছেন, প্রায় ৫/৬ মাস পূর্বে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে মাটিজুড়া নদী লিজ আনেন জনৈক মুহিবুর রহমান। আর ২/৩ মাস পূর্বে মুহিবুর রহমান সাড়ে ৩ লাখ টাকায় বাদীর কাছে বিক্রয় করেন।
বাদী লিজ আনিয়া গত ১ ফেব্রুয়ারী মেশিন লাগিয়ে সেচ শুরু করেন। মাটিজুড়া নদী বাদী লিজ আনার পর থেকে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি তার (বাদী) ক্ষতিসাধন করতে তৎপর হয়ে উঠে। বাদী যাতে নদী থেকে মাছ শিকার না করতে পারেন সেজন্য অজ্ঞাতনামা ব্যক্তিরা নদীতে থাকা কচুরিপানা কেটে ও নদীতে থাকা কাটা তুলে নিয়ে যায়।
এরপর গত ৩ ফেব্রুয়ারী দিবাগত রাত ৩টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোন এক সময়ে বাদীর লিজকৃত নদীতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ মেরে (হত্যা) ফেলে।
 বাদীসহ স্বাক্ষীরা সকাল ৬টার দিকে পানি সেচসহ মাছ শিকারে গেলে দেখতে পান নদীর সব মাছ মরে ভেছে উঠেছে এবং কিছু মাছ বিষের প্রভাবে দৌড়াদৌড়ি করছে। বাদী তখন সে মাছগুলোকে বাঁচানোর জন্য মুহিবুর রহমানের কাছ থেকে এনে ২০/২৫ প্যাকেট অক্সিজেন ট্যাবলেট নদীতে প্রয়োগ করেন।
এরপরও নদীর মাছ বাঁচাতে পারেননি বাদী। বিকেলের দিকে সব মাছ মরে ভেসে উঠে। বাদী বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানান এবং বিষ প্রয়োগে মাছ মারার সাথে আলতাব ও সালাম নামের দুজনকে সন্দেহজনক বলে অবহিত করেন।
এরপর এলাকার গন্যমান্য ব্যক্তিরা ওই দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেন। এসময় আলতাব-সালাম বিষয়টি আপোষ মিমাংশায় সমাধান করবে বলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালেও পরবর্তিতে তারা তা না করায় বাদী ন্যায় বিচার পাওয়ার আশায় থানা মামলাটি দায়ের করেছেন মর্মে তার দায়েরকৃত মামলার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে