admin
প্রকাশিত: 9:09 PM, January 24, 2025
হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলাম বলেছেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানুষে মানুষে সহমর্মিতা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে। মানবিক সকল কাজে সমাজের বিত্তবান ও প্রবাসী সমাজ কর্মীরা যাতে এগিয়ে আসেন সে জন্য আমাদের প্রচারনা, যাতে আমাদের কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে তারা মানবিক কাজে এগিয়ে আসেন।
তিনি শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার লেবারপাড়া জামে মসজিদে নগদ অর্থ, এক শত জনকে শীতের কাপড়, আগামী রমজান মাসে শতাধিক পরিবারকে নগদ অর্থ এবং উনার পক্ষে থেকে উমরা পালনের জন্য লেবারপাড়া জামে মসজিদে ইমাম ক্বারী মাহমুদ আলীকে প্রেরণ প্রস্তুতিকালে ইমাম মৃত্যুবরণ করেন সেই নগদ অর্থ তার পরিবারের সদস্যদের প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার আসাব মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের ছাতক প্রতিনিধি আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান শাহজাহান, আওলাদ মিয়া, হারিস আলী, ওলিউর রহমান আদিল ও মকবুল হোসেন জেবু প্রমুখ। দোয়া পরিচালনা করেন লেবারপাড়া জামে মসজিদে ইমাম মাওলানা নুর আহমদ।
হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের বিভিন্নস্থানে ঘর নির্মাণ, ঢেউটিন প্রদান, বিভিন্নস্থানে টিউবওয়েল প্রদান, প্রত্যেক রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ফ্রি খতনা ক্যাম্প ও এতিম এবং অসহায় পরিবারের কন্যা সন্তানদের বিয়ে ও গরীব অসহায় পরিবারকে অর্থিক অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে ট্রাস্টের চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি এবং ট্রাস্টের চেয়ারম্যানের শশুরের রুহের মাগফেরাত কামনা করেন বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলাম লেবারপাড়া জামে মসজিদে ৩০ হাজার, ১শত পরিবারকে আগামী রমাজানের জন্য ৫০হাজার, মসজিদের ইমাম মরহুম মাহমদ আলীর পরিবারকে ১ লক্ষ ৩৫ হাজার ও ১শত পরিবারকে শীতের কাপড় প্রদান করেন। এছাড়াও ট্রাস্টে চেয়ারম্যান সামছুল ইসলামের মাতা মরহুমা মরিয়ম বিবি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সিলেটের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে শিরনী প্রদান করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন