editor

প্রকাশিত: 2:43 PM, February 1, 2025

সিলেটে সাবেক মন্ত্রীসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে সাবেক মন্ত্রীসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামালসহ ৭২ জনের নাম উল্লেখ করে এবং ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমন।
বুধবার (২৯ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (কোতোয়ালী সিআর ১৪৬/২৫ ইং) মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী পক্ষের আইনজীবী হানিফ আহমদ জানিয়েছেন, আদালতের বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীরা সিলেট কোতোয়ালী থানাধীন বন্দর পয়েন্ট এলাকায় পৌঁছালে আসামিরা রামদা, কিরিচ, রড, বন্দুক, শর্টগান, ইট ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এতে সালাহ উদ্দিন রিমনসহ অনেকে গুরুতর আহত হন।
২৩ জুলাই আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদের মারপিট করে বের করে দেন বলে অভিযোগ করা হয়। পরে অন্য হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর রিমন এজাহারভুক্ত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলা দায়ের করেন।
মামলায় সাবেক তিন মন্ত্রীর পাশাপাশি আরও ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিজিত চৌধুরী, পিযুষ কান্তি দে, মতিউর রহমান, জালাল আহমদ, নাজমূল হক নজই, আব্দুল মন্নান, নুরুল ইসলাম, শাহ আলম (কফি), মাজহারুল ইসলাম জুবের, শাহীন চৌধুরী, ফরহাদ আহমদসহ অনেকে।
এছাড়া, বিশ্বনাথ থানার সরুয়ালা গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে সামরান হোসেন চৌধুরী রাজু, হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আলী আকবর এবং সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আল জাবের আহমদ রুম্মানকেও মামলার আসামি করা হয়েছে

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে