editor

প্রকাশিত: 8:05 PM, February 1, 2025

পিঠা উৎসব আমাদের সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখে

স্টুডেন্টস হোম স্কুলে কয়েস লোদী

পিঠা উৎসব আমাদের সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখে

সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পিঠা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটি অংশ, যা আমাদের শিকড়ের সাথে আমাদের সংযুক্ত রাখে। এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। পিঠার মাধ্যমে আমরা শুধু আমাদের খাদ্যসংস্কৃতিকে নয়, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যকেও উদযাপন করি। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে শহুরে জীবনধারার সাথে সংযুক্ত করার একটি সুন্দর উদ্যোগ। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা শেখানোর সুযোগ পাই। আমি বিশ্বাস করি, সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা পালন করবে এই উৎসব। শনিবার স্টুডেন্টস হোম স্কুলে অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্কুল ক্যাম্পাসে আয়োজিত উৎসবে ৩০ টি পিঠার স্টল ছিল।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোটারিয়ান এম. ই. এইচ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন- নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: সামসুল কবির, কিং ফাহাদ ইউনিভার্সিটি অব সৌদি আরব এর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম. আমিনুল হক, বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ্ আব্দুল ওয়াদুদ তাপাদার, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও সুরমাভ্যালি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সুরনজিৎ তালুকদার, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও মেট্রোপলিটন স্কুলের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট আইডিয়াল কলেজের কো-অর্ডিনেটর মো: শামসুদ্দোহা, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ও নলেজ হার্বার স্কুলের অধ্যক্ষ নাজমুল আনসারী, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক ও লন্ডন গ্রেইস স্কুলের ভাইস প্রিন্সিপাল মো: নুরুল আবছার, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল মডেল স্কুলের অধ্যক্ষ মো: লুৎফুর রহমান মামুন, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও এতিম স্কুলের অধ্যক্ষ মো: হাসান তালুকদার (সোহেল), প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ও গ্রিনসিটি স্কুলের অধ্যক্ষ কালীপদ দাস, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস.এম.মাহমুদ হোসেন।

পিঠা উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। হরেক রকমের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। শহরের ইট কাঠের খাঁচায় পিঠার সঙ্গে মানুষের দুরত্ব ঘোচাতে পিঠা উৎসবের আয়োজনকে স্বাগত জানান অতিথিরা। পিঠা উৎসব উপলক্ষে সকল বয়সী মানুষের উপচেপড়া ভিড়। সাথে বিভিন্ন সাজে ছোট ছোট শিক্ষাথীরা রয়েছে। গান ও নৃত্যের তালে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব। হরেক রকমের পিঠার মৌ মৌ গন্ধে ভরে উঠে পুরো স্কুল ক্যাম্পাস। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী পিঠা উৎসবের প্রশংসা করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষকদেরকে অভিনন্দন জানান। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, এখন ঘরে ঘরে মোবাইল। এই মোবাইল ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের মোবাইল ফোন হাতে দিয়ে অভিভাবকরা যেন নিশ্চিন্ত হয়ে পড়েন। তাদেরকে সব সময় এই ছোট ডিভাইসতেকে যেন সব সময় দূরে রাখার চেষ্টা করি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন