admin
প্রকাশিত: 10:03 PM, February 3, 2025
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের রাজনৈতিক চেতনাকে আজীবন ধারণকারী সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম ছিলেন একজন দক্ষ সংগঠক ও দলের তৃণমূলে নিবেদিত প্রাণ রাজনীতিবিদ। এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগে তিনি রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। বিএনপির রাজনীতিতে একজন নিবেদিত মানুষ ছিলেন তিনি। দলের দুঃসময়ে তিনি বিএনপির হাল ধরে ছিলেন। ফ্যাসিস আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নে শিকার হয়েও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হন নি। দক্ষ সংগঠক হিসেবে তিনি সদর উপজেলা বিএনপিকে সু-সংগঠিত করতে দায়িত্বলীশ পদে থেকে নেতৃত্বে দিয়েছেন সর্বদা।
তিনি সোমবার (৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা মৎষ্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি উপরোক্ত কথাগুলো বলেন।
বিবৃতিতে তিনি আরোও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তারেক কালাম সাহসী ভূমিকা রেখে গিয়েছিলেন। কর্মী বান্ধব এই নেতার মৃত্যু দলের যে ক্ষতি সাধিত হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সোমবার বিকালে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা মৎষ্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন