editor

প্রকাশিত: 2:28 PM, February 4, 2025

রেডিওথেরাপি বিভাগ, ওসমানী মেডিকেল কলেজে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

রেডিওথেরাপি বিভাগ, ওসমানী মেডিকেল কলেজে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

“সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্য ঐক্যবদ্ধ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি ক্যান্সার সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী র‌্যালির উদ্বোধন করেন। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, “প্রতিরোধই প্রতিকারের চেয়ে শ্রেয়।” নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার, এবং নিয়মিত টিকাদানের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

বিশেষ অতিথি এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, “ক্যান্সার নির্ণয় ও নির্ণয়-পরবর্তী চিকিৎসা সেবায় আমরা বদ্ধপরিকর। দ্রƒত রোগ শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাহ ইমরান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, রেডিওথেরাপি বিভাগের রেডিওথেরাপিস্ট ডা. মো. ওমর ফারুক, মেডিকেল অফিসার ডা. রেজওয়ান ফেরদৌস সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সেবিকা বৃন্দ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব। তারা সবাইকে ক্যান্সার সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

সচেতনতার বার্তাবিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা জনগণকে ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণের পরামর্শ দেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্থরে ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে এ রোগের প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন