editor
প্রকাশিত: 11:02 AM, January 16, 2025

মোহাম্মদ তাজুল ইসলামের বোনের বাড়িতে গিয়ে পুলিশ তাকে তল্লাশী করছে।
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ তাজুল ইসলাম কে গ্রেফতার করতে হন্ন হয়ে খুঁজছে বিয়ানীবাজার থানা পুলিশ। অভিযান চালাচ্ছে তার আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত একাধিক মামলার পলাতক আসামী হিসেবে পুলিশ তাকে খুঁজছে। এতে করে দেশে থাকা তার স্ত্রী সন্তানরা পুলিশী হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
জানা যায়, ২০১৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান বিয়ানীবাজার উপজেলার কানলি গ্রামের মৌলভী আব্দুর রাজ্জাকের পুত্র মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় ৭ বছর থেকে তিনি এখনো যুক্তরাজ্যে বসবাস করছেন। এদিকে রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষ তৎসময়ে দেশে থাকা তার স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি দখল করে নেয়। তাই তার স্ত্রী ফাতিমা বেগম শিশু সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি বসবাস করছেন। মোহাম্মদ তাজুল ইসলাম দেশে রয়েছেন মর্মে সোর্স মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করতে প্রায়ই তার আত্মীয়-স্বজনদের বাড়িতে হানা দিচ্ছে। পুলিশ মোহাম্মদ তাজুল ইসলামের সন্ধানে গিয়ে তার স্ত্রী সন্তানকে নানা ভাবে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ফাতিমা বেগম।
সম্প্রতি বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ তাজুল ইসলামের সন্ধান করে। এসময় ঐ বাড়িতে বসবাসরত তার স্ত্রী ও শিশু সন্তানকে টর্চারিং করে ও হুমকী ধামকি দেয় বলে ফাতিমা বেগম জানিয়েছেন। ফাতিমা বেগম এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রায় ৭ বছর থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। অথচ গত আওয়ামী লীগ সরকারের আমলে তার রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতার অপব্যবহার করে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে একাধিক মিথ্যে মামলার আসামী করেছে। তৎকালীণ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় কিছু নেতাকর্মী রাজনৈতিক শত্রুতাবসত তাকে ফাঁসানো এবং আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এসব করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগের এই ক্যাডাররা আমার স্বামীর বাড়ি জোরপূর্বক দখল করে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দেশে সরকার বদল হলেও বিয়ানীবাজারে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের দাপট বিদ্যমান রয়েছে। এই অবস্থায় আমি এখনো শিশু সন্তানকে নিয়ে ফেরারীর মতো পালিয়ে জীবন যাপন করছি, কখনো স্বজনদের বাড়ি কখনো পিত্রালয়ে বসবাস করছি। পুলিশ আমার পিত্রালয় ও স্বজনদের বাড়িতে মোহাম্মদ তাজুল ইসলামকে সন্ধান করতে প্রায়ই অভিযানে গিয়ে ঘরবাড়িতে তল্লাসী চালাচ্ছে। এতে করে আত্মীয়-স্বজনরা বিব্রত হচ্ছেন এবং আমাদেরকে তাদের বাড়ি ছাড়তে হচ্ছে। আমরা যেখানেই যাই, পুলিশ আমাদের সন্ধান নিয়ে সেখানে গিয়ে মোহাম্মদ তাজুল ইসলামকে গ্রেফতারের নামে অভিযান চালাচ্ছে। তাকে না পেয়ে আমাদেরকে নানা ভাবে হয়রানী করে, হুমকী-ধামকী দিচ্ছে। গত ১৪ জানুয়ারি ২০২৫, তারিখ পুলিশের একটি দল আমার স্বামীর বোন মোছাম্মৎ রোকিয়া বেগমের বাড়ি জলঢুপ পাড়িয়া বহর গ্রামে আসে। আমরা বর্তমানে সেখানে বসবাস করছি। পুলিশ ঐ বাড়িতে এসে আমার স্বামীর সন্ধান করে এবং ঘরের ভিতর তল্লাসী চালায়। তাকে না পেয়ে আমাদেরকে নানা হুমকী-ধামকী দেয়। আমার স্বামী কোর্টে গিয়ে হাজির হতে বলে, অন্যথায় ঘরবাড়ি ও মালামাল ক্রোক করে নিবে বলে হুমকি দেয়। আমার শিশু সন্তান তার বাবাকে গ্রেফতার করতে পুলিশ খোঁজছে জেনে এবং পুলিশী টর্চারিংয়ে আতংকে মুষড়ে পড়েছে। ভয়ে তার শিশু মনে বিরূপ প্রভাব পড়েছে। আমিও মানসিক ট্রমা ও নিরাপত্তাহীনতায় আতংকের মধ্যে রয়েছি।
অনুসন্ধানে জানা গেছে, মোহাম্মদ তাজুল ইসলাম দেশে থাকাবস্থায় বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নেতা ছিলেন। পরবর্তীতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি সিলেট ল কলেজ ছাত্রদলেরও প্রভাবশালী একজন নেতা ছিলেন। প্রায় ৭ বছর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান বলেন, মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের ৭ আগস্ট সিলেট কতোয়ালী মডেল থানায় দায়েরকৃত পুলিশ এ্যাসল্ট মামলা নং ১৫, ২০২৪ সালে সাইবার ট্রাইব্যুনাল সিলেট এ দায়েরকৃত মামলা নং ৩৪ এবং ২০০৬ সালের বিয়ানীবাজার থানার মামলা নং ১০। উক্ত মামলা গুলোর পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতারের জন্য আমাদের কাছে নির্দেশনা রয়েছে। সোর্স মারফত পুলিশের কাছে তথ্য রয়েছে আসামী মোহাম্মদ তাজুল ইসলাম দেশে অবস্থান করছেন। তাই পুলিশ একজন পলাতক আসামীকে গ্রেফতারের জন্য আইনানুগ দায়িত্ব পালন করছে। পুলিশ এই অভিযান অব্যাহত রাখবে এবং তাকে পাওয়া মাত্র গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবো
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের