editor

প্রকাশিত: 4:27 PM, March 28, 2022

১ হাজার টাকায় দেখা যাবে এ আর রহমানের কনসার্ট

১ হাজার টাকায় দেখা যাবে এ আর রহমানের কনসার্ট

১ হাজার টাকায় দেখা যাবে এ আর রহমানের কনসার্ট

অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৯শে মার্চ অনুষ্ঠিতব্য এই কনসার্টে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাতবে এ আর রহমানের সুরের মূর্ছনায়। ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পীর গান সরাসরি দেখা যাবে ১ হাজার টাকায়।

মুজিববর্ষ উদ্যাপনে ২০২০ সালে একাধিক আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে করোনাভাইরাসের কারণে সেগুলো বাস্তবায়ন সম্ভব হয়নি। তারই অংশ হিসেবে কনসার্টের আয়োজন করছে বিসিবি। এ আর রহমানের সঙ্গে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং বাংলাদেশ লোকগানের সংগীত শিল্পী ও জাতীয় সংসদের দুবারের সদস্য মমতাজ বেগম। আর প্রধান অতিথি হয়ে কনসার্টের শোভা বর্ধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনসার্টের জন্য তিন ক্যাটাগরিতে ছাড়া হয়েছে টিকিট। মাঠের ভেতরে থাকা দর্শকদের রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে।

এই ক্যাটাগরিতে কনসার্ট দেখতে লাগবে ১০ হাজার টাকা। মাঠেই গোল্ড ক্যাটাগরিতে দেখতে লাগবে ৫ হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজে ব্রোঞ্জ ক্যাটাগরির দর্শকদের খরচ করতে হবে ১ হাজার টাকা। এ আর রহমানের এই কনসার্টটি সরাসরি দেখার সুযোগ পাবে ১৫ হাজার দর্শক।

টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে। কনসার্টের দিন ও এর আগের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।

কনসার্টে প্রথম স্লটে পারফর্ম করবেন মমতাজ বেগম এবং ব্যান্ড মাইলস। দ্বিতীয় স্লটে স্টেজে উঠবেন এ আর রহমান।

রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ আর রহমান। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন সেখানেই থাকবেন। সব মিলিয়ে এই কনসার্টের জন্য দুইশ জন সঙ্গী নিয়ে ঢাকায় এসেছেন। এর আগেও বাংলাদেশে এসেছেন এ আর রহমান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে