editor

প্রকাশিত: 12:56 PM, February 8, 2025

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২-আহত ৩

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২-আহত ৩

ডেস্ক রিপোর্ট
জগন্নাথপুরের ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেন এর ছেলে জমির হোসন (৩৩)।

নিহতদের পরিবার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথপুরের ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগাযোগ বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট- সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। আহতরা হলেন একই গ্রামের আলী আকবর(৩০) আমীর আলী(৪০) ও জনি আহমদ (২২) ।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

এদিকে, দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজনরা।

নিহত জমিন হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট বিশ্বনাথের ইসবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের শাস্তি চাই।

দুর্ঘটনা পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশীদ সরকার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন