editor

প্রকাশিত: 8:19 PM, February 10, 2025

সুশাসন ও সুনীতি প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : খন্দকার মুক্তাদির

বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা সম্মিলিতভাবে পৌঁছে দিতে হবে জনগণের কাছে

সুশাসন ও সুনীতি প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সুশাসন, সুনীতি এবং সু-সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে বিএনপির কোন বিকল্প নেই। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি গণমানুষের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও দলের গণমুখী সকল কর্মসূচী অব্যাহত থাকবে। ভাল, সৎ শিক্ষিত মানুষ রাজনীতিতে সম্পৃক্ত হলেই রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে। যা সাম্প্রতিক সময়ে একান্ত অপরিহার্য। বিএনপি পরমত সহিষ্ণু এবং গণমানুষের কল্যাণে নিবেদিত একটি দল। বিএনপি বর্তমানে সবচাইতে একটি অত্যাচারিত একটি দল।

তিনি আরোও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার মতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার জন্য দেশকে স্বাধীন করিনি আমরা, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। তিনি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান। বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাকে জনগণের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে ।

তিনি রবিবার দি ন্যাশনালিস্ট সার্কেল (টিএনসি)’র আয়োজনে নগরীর কুমারপাড়াস্থ সিলেটের বিজনেস সেন্টারের হল রুমে নেতৃত্ব ও নীতির মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যত গড়ে তোলা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
দি ন্যাশনালিস্ট সার্কেল (টিএনসি)’র প্রতিষ্ঠাতা ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম সভাপতির বক্তব্যে বলেন, এই থিঙ্ক ট্যাঙ্কের লক্ষ্য হলো আইন, অর্থনীতি, শিক্ষা, ব্যবসা ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে বিএনপির নীতিনির্ধারণ, গণমাধ্যমে প্রভাব বিস্তার ও শাসনক্ষমতার প্রস্তুতি শক্তিশালী করা। পাশাপাশি, সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ, গবেষণা ও কৌশল প্রণয়নের মাধ্যমে দলের দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

আলোচনা অংশগ্রহণ করেন মনজুর এলাহী সামি, শাহরিয়ার উজজামান পলাশ, আব্দুল হালিম রায়হান, আশরাফুল আলম মাহি, সুদীপ বৈদ্য, সায়েম আহমেদ, মাসুম ইফতেখার রসুল শিহাব, শহীদুল হক, রনি পাল, মাসনুন আকিনব বারা ভূঁইয়া, তৌহিদ আশফাক আহমেদ চৌধুরী, ইমতিয়াজ হোসেন, মুহাইমিন শহীদ রাহী, আশরাফ আরমান, সাংবাদিক মিসবাহ উদ্দিন আহমেদ, সাংবাদিক নুরুল ইসলাম, তানভীর রহমান বাঁধন, জাকারিয়া সিদ্দিক জাকি, দেওয়ান আদনান আহমেদ চৌধুরী, মোঃ আরিফ হোসেন, আল আমিন রাসেল, এডভোকেট আব্দুল মুকিত অপি, তাহমিদ রাফি চৌধুরী, রাহাত এম আহমেদ, নাফিস জুবায়ের চৌধুরী, রহিমা বেগম, সাবুল মিয়া, অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ডাঃ ফাহমিদা আক্তার চৌধুরী, ফজলে রাব্বি আহসান, অ্যাডভোকেট সাফওয়ান আহমেদ, অ্যাডভোকেট জাহিদুল হক জাবেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে