editor
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
নুরুল আমীন কুকু। জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি এয়ারপোর্ট থানার চাতলিবন্দ এলাকার মৃত আবুল কালামের পুত্র। ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় তিনি আওয়ামীলীগের পক্ষে তীব্র প্রতিরোধ গড়ি তুলেছিলেন। নির্বচারে হামলা চালিয়েছেন নিরিহ ছাত্রজনতার উপর। সবশেষ গত বছরের ১৮ জুলাই শাবিপ্রবি এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও এখনো তিনি রয়েছেন ধরাছোয়ার বাহিরে। অপারেশন সারাদেশের ন্যায় সিলেটেও ডেভিল হ্যান্ড চলমান রয়েছে। কিন্তু এর পরও এই স্বসস্র ক্যাডার করেছেন অধরা।
জানা যায়, গত বছরের ১৮ জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের ক্যাডারদের একত্রিত করে নিরিহ ছাত্রজনতার উপর নির্বিচারে হামলা চালিয়েছিলেন। তার অস্ত্রের মহড়ায় তখন আতঙ্কিত ছিলেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রলীগ ক্যাডার কুকুর বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় মামলা নং ১২, তারিখ ১২/০৯/২০২৪, জালালাবাদ থানয় মামলা নং ০৬, তারিখ ২৪/০৮/২০২৪ সহ এসএমপির বিভিন্ন থানায় আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যূত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক ক্যডাররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও কুকু এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে পুলিশের তালিকায় সে পলাতক রয়েছে।
ছাত্রলীগের সকল অস্ত্রধারী ক্যাডারদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে এসএমপির মূখপাত্র ও এডিসি (সিটিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ডেভিল হান্ট চলমান রয়েছে, আমরা যতদূর সম্ভব চালিয়ে যাচ্ছি। এই দেশে আমরা ডেভিল রাখবো না।
4 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
3 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
6 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩
2 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
1 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
7 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
1 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
3 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত