editor

প্রকাশিত: 7:40 PM, March 5, 2025

মানুষের চোখের ও মনের ভাষা বুঝে কাজ করতে হবে: কয়েস লোদী

জনসম্পৃক্তমূলক ইফতার সফলের লক্ষ্যে ৭টি টিম গঠন

মানুষের চোখের ও মনের ভাষা বুঝে কাজ করতে হবে: কয়েস লোদী

6

ইফতার মাহফিলকে আরও জনসম্পৃক্ত করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে রয়েছে অনাড়ম্বরভাবে, মসজিদ কিংবা খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা। সেই ধারাবাহিকতায় সিলেট নগরীর প্রত্যেকটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় ইফতার মাহফিল আয়োজনে লক্ষ্যে মহানগর বিএনপির জরুরি সভা বুধবার (৫ মার্চ) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অনুষ্ঠিত হয়।

5

সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মানুষের চোখের ভাষা ও মনের ভাষা বুঝে আমাদের কাজ করতে হবে। আর আওয়ামী লীগ সেটা বোঝতে পারে নাই বিধায় আজ তারা বিলিন হয়ে গিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সফল্যতাই প্রমাণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের চোখের ও মনের ভাষা বুঝে কাজ করছেন। তাই প্রমাণিত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ একমাত্র বিএনপি ও তারেক রহমানের হাতে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে যাবে বিএনপির হাত ধরে। তাই আমাদেরকে জনসম্পৃক্তমূলক কার্যক্রমের দিকে মনযোগি হতে হবে। সবাইকে এক্যবদ্ধ ভাবে দেশ গড়ার কাজে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।

8

সভায় পরিচালনা কাছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।

8

সভায় আরোও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, রহিম মল্লিক, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদির খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জলবায়ু পরিবর্তন সম্পাদক সবুর আহমদ খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ সাংগঠনিক সম্পাদকদ সৈয়দ রহিম আলী রাসু, সাব্বির আহমদ, শফিক নূর, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ সমাজ কল্যান সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, সহ ত্রাণ সম্পাদক কামাল আহমদ, সহ জলবায়ু সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, সহ সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহ ধর্ম সম্পাদক শাহিন আহমদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম সায়েম, সহ মৎস্য সম্পাদক শাহীন আহমদ, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, কাজী মুহিবুর রহমান, সেলিম আহমদ সেলু, আমিনুল ইসলাম আমিন, আলী আহমদ, রাজন মিয়া, চান মিয়া বাচ্চু, মতিউর রহমান শিমুল, আকবর হোসেন কয়ছর, শফিকুর রহমান সুমন, মোঃ হারুনুর রশিদ, নুরুল ইসলাম লিমন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব ও ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল।

থানা কমিটির নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানার আহবায়ক শহীদ আহমদ, বিমানবন্দর থানার আহবায়ক আব্দুল কাদির সমসু, শাহপরান থানার আহবায়ক মোঃ আব্দুল মুনিম, মোগলাবাজার থানার আহবায়ক আব্দুল হাসনাত, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, শাহপরাণ থানা বিএনপির সদস্য সচিব সদস্য সচিব খুর্শেদ আহমদ খুশু, মোগলবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক।

সভায় ৪২টি ওয়ার্ডে ইফতার সফলের লক্ষ্যে মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও থানার আহবায়ক নিয়ে ৭টি টিম গঠন করা হয়েছে। সভায় অসুস্থ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতার জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

1   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
4