editor
প্রকাশিত: 1:02 AM, March 11, 2025
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্য সেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে আল-আমিন এসোসিয়েটস পিএলসি প্রতিষ্ঠান সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, জেনারেল হাসপাতাল ও আল-আমিন নার্সি কলেজ অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে। চিকিৎসা পেশা একটি মানবিক ও মহত পেশা। এই পেশার মাধ্যমে নিয়োজিত হয়ে চিকিৎসকরা সমাজের স্বাস্থ্য সেবার উন্নয়ন করে যাচ্ছেন। তাছাড়া তরুণদের কাছে জনপ্রিয় কারণ এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়। বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যুগ যুগ ধরে চিকিৎসকরা অবদান রেখে যাচ্ছেন। তিনি গতকাল নগরীর উপশহরস্থ আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র উদ্যোগে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের হল রুমে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম। শুরুতে কোম্পানীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। দোয়া পরিচালনা করেন আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ ওয়াহিদ।
আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল আমিন, কলেজের পরিচালক (অর্থ) ডা. সোলেমান আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ডা. সুলেমান হোসেন, কলেজের একাডেমিক কো অর্ডিনেটর মানজুদা আক্তার জাকারিয়া নিপা, ডা. শুয়েব আহমদ, ডা. আব্দুল মোমিন, সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, চন্দন দাস, রফিকুল ইসলাম রফিক, এম এ কাইয়ুম, আব্দুল রহিম, মঞ্জুরুল আহমদ, ডা. মোয়ামিন, ডা. শফিকুর রহমান তালুকদার প্রমুখ।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে