editor
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আকরামুল ইসলাম ফাহিমের বাড়িতে পুলিশ তল্লাশী। (ইনসেটে আকরামুল ইসলাম ফাহিমের ফাইল ছবি)
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আকরামুল ইসলাম ফাহিমের বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান এ চালায়। দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কাজিরখলা এলাকার মো. নুরুল ইসলাম এর পুত্র আকরামুল ইসলাম ফাহিম ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ফাহিমের পারিবারিক সূত্র জানায় পুলিশ বাড়ীতে তল্লাশী করার সময় বাসার আসবাবপত্র ভাংচুর করে। ফাহিমকে না পেয়ে পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি প্রদান করে। সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম বেশ কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। সে দেশে থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। প্রবাসে গিয়েও সে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিএনপি-জামায়াত ও বাংলাদেশ ক্ষমতাসীন অন্তর্বর্তীকালিন ইউনুস সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বাড়ীতে প্রশাসনের লোকজন হুমকি প্রদার করেছে। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামীও করা হয়েছে। মামলার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
এই বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনার একটি মামলায় আসামী করা হয়েছে তাকে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। তবে পুলিশ খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করছে এবং সেখান থেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে।
2 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
8 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
7 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 6 শুক্রবার
7 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
5 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
8 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
2 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
5 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত