admin
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
ভুক্তভোগী যুবদল কর্মী মিনার হোসেন জানান ৮ মার্চ ২০২৫ তারিখ শনিবার রাত আনুমানিক ৯:৪৫ এ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়ার নির্দেশে তার বাতিজা ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম এবং কমল আলম ৬ থেকে ৭ জন লোক সাথে নিয়ে দা ও রড দিয়ে ভু্ক্তভোগী মিনার হোসেনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ভুক্তভোগী মিনার হোসেন তাদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য তার চাচাতো ভাই মিরাশ আলীর বসতবাড়ির দিকে দৌড়ে পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে আশ্রয় নিলে মান্নারগাঁও গ্রামের সিরাজ মিয়া ও আজমপুর গ্রামের ফরহাদ আলমের নির্দেশে কমল আলম তার লোকদেরকে নিয়ে ভুক্তভোগীর চাচাতো ভাই মিরাশ আলীর বসতবাড়িতে ভাংচুর করে ডাকাতির প্রস্তুতি নেয়। পরে আশেপাশের লোক ছুটে আসলে কমল আলম তার লোকদেরকে নিয়ে মিনার হোসেন ও মিরাশ আলীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী মিনার হোসেন একজন ফুটবল খেলোয়ার এবং যুবদল কর্মী। তিনি দোয়ারাবাজার উপজেলার তরুন সমাজসেবক মোঃ মামুন মিয়ার অনুসারী। অপরদিকে সিরাজ মিয়া সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মহিবুর রহমান মানিকের অনুসারী। ফরহাদ আলম সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহম্মেদ চৌধুরীর অনুসারী। সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটের অনুসারী। আজমপুর গ্রামের কমল আলম অবৈধ পথে ইতালি গিয়ে নিজেকে ইয়াতিম পরিচয় দিয়ে কাগজপত্র জালিয়াতি করে ইতালির একটি রেস্ট্রুরেন্টে কিচেন হেলপার হিসেবে চাকরি নেয়। দুই বছর আগে ও আজমপুর গ্রামের জিয়াউরের অনুসারী আম্বির আলীকে কমল আলম প্রকাশ্যে রামদা দিয়ে মারধর করে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। মূলত পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনাটি ঘটেছে।
ঘটনাটি থানার ওসিকে ফোন করে জানানো হলে থানা থেকে কোনো সহযেগীতা না পাওয়ায় ঘটনার সিসিটিভি ফুটেজ মিনার হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এলাকাবসীর কাছে বিচার চান। এলাকাবাসীরা বিচার করতে ব্যার্থ হলে ভুক্তভোগী মিনার হোসেন বাদী হয়ে আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করলে আদালত মামলাটি গ্রহন করে তদন্ত রিপোর্ট প্রেরনের জন্য অফিসার ইনচার্জ দোয়রাবাজার থানাকে নির্দেশ প্রদান করেছেন।
8 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
4 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
3 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
5 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
5 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
7 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
7 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
3 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,