admin

প্রকাশিত: 7:32 PM, March 18, 2025

জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

জালালাবাদ থানা বিএনপির সভায় খন্দকার মুক্তাদির

জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

# আমাদের জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমাদের জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে। যে রাজনীতি হবে মানুষের জন্য। জনগণকে ঘিরে রাজনীতি কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সবার উচিত গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি বেশি মতামত ব্যক্ত করা। আজকে দ্রব্যমূল্য নিয়ে দেশের অধিকাংশ মানুষ কষ্ট যন্ত্রণায় রয়েছে। শুধু সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার বা এসব নিয়ে আলোচনা হলেই চলবে না।

তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমানে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে বেশি কষ্টে আছে। আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু আমরা গণতন্ত্র ও একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে সবাই ঐকমত্য। যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। আমরা চাই অন্তর্বতীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।

তিনি মঙ্গলবার (১৮ মার্চ) টুকেরবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে জালালাবাদ থানা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

থানা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শহীদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কমর উদ্দীন, ৬ নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, প্রফেসর আব্দুস শহীদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, এমরান আহমেদ পাখী মিয়া, ইসলাম উদ্দীন, মইনুল হক, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ৩৭ নং ওয়ার্ডে বিএনপি আহবায়ক চাঁন মিয়া বাচ্চু, ৩৯ নং ওয়ার্ডে বিএনপির আহবায়ক আলী আহমদ ও সদস্য সচিব এনামুল হোসেন,  ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ৮ নং ওয়ার্ড  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, বিএনপি নেতা আব্দুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য রিয়াজ আহমেদ সুমন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন