admin
প্রকাশিত: 12:05 AM, March 19, 2025
চট্টগ্রাম সমিতি সিলেটে উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।
ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা বলেন, আমাদের সবাইকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ রক্ষাসহ সমাজের সমস্যা গুলো সমাধান কাজ করতে হবে।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বনাথ ঘোষ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। মাহফিলে উপস্থিত ছিলেন সিলেটের বসবাসরত চট্টগ্রামবাসীরা। মাহফিলে মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিলেটে বসবাসরত চট্টগ্রামবাসী। বিজ্ঞপ্তি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন