admin
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি যে জনগণের জন্য- এই বার্তা সারা দেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে।
বুধবার (১৯ মার্চ) নগরীর পাঠানটুলায় একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৮নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
লোদী বলেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচারমুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই আমাদের আগাতে হবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকার বিগত ১৭ বছর ধরে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই ধ্বংসস্তুপ হওয়া সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিপূর্ণ সংষ্কার হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের যৌথ পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব শহীদ শহীদ আহমদ চেয়ারম্যান, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুম, মহানগর বিএনপির সদস্য সিরাজ খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও টুকের বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান চেয়ারম্যান, মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল জব্বার মদই,মাহবুবুর রশীদ,আলী হোসেন মুক্তার,আব্দুল খালিক, ছালেক আহমদ,শায়েস্তা মিয়া,আজাদ আহমদ,ইকবাল হোসেন লিটন,আনোয়ার হোসেন,দেলোয়ার হোসেন,রাজন আহমদ,নয়ন আহমদ রিপন, জামাল মিয়া, রফিক মিয়া,সাদ্দাম হোসেন লিটু,শেখ সালমান,ইমন আহমদ,শেখ আরমান,সামছু আহমদ, ফারুক আহমদ,রবিউল হাসান,ইয়াছিন আলী,সাবুল আহমদ প্রমুখ।
5 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
1 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
5 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
1 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
7 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।