admin

প্রকাশিত: 2:13 PM, April 9, 2025

কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসীর উন্নয়নে অভিজ্ঞতার আলোকে কাজ করবো

যুক্তরাজ্যে মতবিনিময় সভায় বদরুজ্জামান সেলিম

কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসীর উন্নয়নে অভিজ্ঞতার আলোকে কাজ করবো

7

যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির নেতাকর্মী ও সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে যুক্তরাজ্যে বসবাসরত সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের আয়োজনে (৯ এপ্রিল) লন্ডন টাওয়ার হেমলেট হল রুমে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী বদরুজ্জামান সেলিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

5

এসময় বদরুজ্জামান সেলিম বলেন, উন্নয়ন বঞ্চিত কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসীর উন্নয়নে প্রবাসীরা আন্তরিক। আমি অভিজ্ঞতার আলোকে এই জনপদের উন্নয়নে কাজ করবো। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমি কাজ শুরু করেছি যা চলমান আছে। সকল প্রবাসীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই তিন উপজেলার উন্নয়নে কাজ করবো। আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আমরা উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে কাজ করবো।

যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান তপনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীরা উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে সেই আলোকে সবাইকে কাজ করতে হবে।

4

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্থা চৌধুরী কুদ্দুস বলেন, বদরুজ্জামান সেলিম একজন মেধাবী রাজনীতিবীদ যার প্রমাণ তিনি বিগত সময়ে দিয়েছেন বিশেষ করে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি, নজরুল একাডেমী, সিলেট কারাগারের পরিদর্শকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপালন কালে তিনি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বিশেষ ভূমিকা রেখেছিলেন। এছাড়াও সিলেট মহানগর বিএনপিকে তূণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে অসাধারণ অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম, সহ-সভাপতি তৈমুছ আলী, গোলাম রাব্বানী সুহেল, আব্দুল মুকিত, কেন্দ্রীয় যুবদল নেতা আশিকুর রহমান আশিক, রাষ্ট্রপতির সাবেক এপিএস তৈমুর হোসেন বিপুল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, খসরুজ্জামান চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন শাহীন, বিএনপি নেতা ফয়জুল হক, আশরাফ গাজী, ছাব্বির আহমদ, জাইমা পাঠাগারের চেয়ারম্যান আকরাম হোসেন, জিএস নুরুজ্জামান, লন্ডন টাওয়ার হেমলেটের সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদুজ্জামান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার, কোম্পানীগঞ্জবাসীর পক্ষ বক্তব্য রাখেন আফজল রশিদ সেলিম, তাহমেদ জাওয়াদ, জৈন্তাপুর উপজেলাবাসীর পক্ষে আলী আকবর সিদ্দিকী, আব্দুল মোছব্বির, গোয়াইনঘাট উপজেলাবাসীর পক্ষ গোলাম কুদ্দুস কামরুল ও আবু তায়েফ প্রমুখ।-বিজ্ঞপ্তি

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
6