admin

প্রকাশিত: 4:32 PM, April 9, 2025

দেশ গঠনে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা অপরিসিম : কয়েস লোদী

দেশ গঠনে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা অপরিসিম : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের সকল প্রয়োজনে প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। আমাদের প্রত্যেকটি দূর্যোগময় মুহুর্তে প্রবাসীদের ভূমিকা অপরিসিম। বিশেষ করে একটি দেশ গঠনে রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা যখন প্রবাসে যাই আমাদের অত্যন্ত সম্মান প্রদান করেন তারা। ঠিক সেই ভাবে তারা দেশে আসলে আমাদের সম্মান প্রদান করা উচিত। যারা প্রবাসীদের সম্মানে এই আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর বারুতখানাস্থ একটি হোটেলে জাতীয়তাবাদী বন্ধু প্লাটফর্ম সিলেট টু লন্ডন আয়োজিত যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক কে আর জসিম স্বদেশ আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের প্রত্যেক গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন। দেশে গণতান্ত্রীক আন্দোলনে তারা সবসময় আমাদের সাহস প্রদান করেছেন।

যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, আফজল উদ্দিন, মোতাহির আলী মাখন, যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, সম্মানিত সদস্য মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা মাছুম আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, মহানগর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইকবাল কামাল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন রানা, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মৎস বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, এম মখলিছ খান, মোশাহিদ আলী, ফয়েজ আহমদ শিপলু, হাবিবুর রহমান তজন, যুক্তরাজ্য প্রবাসী নুজুর আহদ, ২৬নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ছালেহ আহমদ, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাবেদুর রহমান দিদার, এম এ সিরাজ উদ্দিন, আব্দুল ওয়াহিদ, এনাম আহমদ, সদস্য জমির উদ্দিন, মঈন খান, ময়নুল ইসলাম ইমন, ফরহাদ আহমদ, আবু মোতাকাব্বির চৌধুরী সাকি, কামরুল ইসলাম নেছার, সারয়োর হোসেন বাদল প্রমুুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন