admin
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

সাবেক মেয়র মোঃ আব্দুস শুকুর
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের যে দু’একটি অঞ্চলে এখনো দাপট দেখাচ্ছেন পতিত আওয়ামী লীগের নেতারা তন্মধ্যে বিয়ানীবাজার অন্যতম। এখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ এবং পৌরশহরের সন্নিকটবর্তী প্রভাবশালী গ্রামের অধিবাসী হওয়ায় ভৌগলিক সুবিধা কাজে লাগিয়ে এখনো আগের ন্যায় ক্ষমতার দাপট চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর! এতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যারা আব্দুস শুকুরের মাধ্যমে নির্যাতিত ছিলেন তারা এখনো আগের মতোই সমস্যাগ্রস্থ ও হুমকীর মুখে রয়েছেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র-জনতা পৌরশহরের দখল নিয়ে নেয়। তখন বিয়ানীবাজার আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা পালিয়ে যায়। তবে এক সপ্তাহের মধ্যেই ফিরে এসে খোলস ছেড়ে বেরিয়ে পড়ে বিয়ানীবাজার আওয়ামী লীগের প্রভাবশালী দুটি বলয়। তারা হলো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর এবং উপজেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তৎকালীণ উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব । তারা ১১ আগস্ট বিয়ানীবাজারে আওয়ামী লীগের স্বপক্ষে রাজপথে প্রকাশ্যে মিছিল করে। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীও পালন করে। এরপর স্থানীয় জামায়াতের আক্রোশে পড়ে হত্যা মামলার আসামী হয়ে পুলিশী গ্রেফতার এড়াতে আবুল কাশেম পল্লব কিছুটা আড়ালে চলে যায়। কিন্তু আওয়ামী লীগ আমলের বিয়ানীবাজারের সবচেয়ে প্রভাবশালী নেতা সাবেক মেয়র মোঃ আব্দুস শুকুর কৌশলে এখনো আগের মতো দাপট চালিয়ে যাচ্ছেন প্রকাশ্যে।
অনুসন্ধানে জানা গেছে, বিয়ানীবাজার বিএনপিতে বিদ্যমান ৩টি গ্রুপের মধ্যে একে অন্যের সাথে চলমান বিরোধ দিনদিন আরো বৃদ্ধি পাচ্ছে। এদিকে জামায়াতে ইসলামীর সাথেও জাতীয় ভাবে সৃষ্ট বিএনপির বিরোধ এখানে আরো প্রকট রূপ নিয়েছে। এই অবস্থায় একদিকে জামায়ায়াত ও বিএনপির মধ্যে শহরে আধিপত্য বিস্তার নিয়ে টানপোড়ন এবং অন্যদিকে বিএনপির নিজেদের মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধে আধিপত্য বিস্তারের লড়াই চলছে। এমতাবস্থায় ভৌগলিক ভাবে বিয়ানীবাজার শহরের সন্নিকটবর্তী ও উপজেলার সবচেয়ে প্রভাবশালী গ্রামের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি মোঃ আব্দুস শুকুরকে নিজেদের হাতে রাখতে পৃথক পৃথক ভাবে জামায়াত ইসলামী ও বিএনপির সকল পক্ষই তাকে শেল্টার দিচ্ছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে চতুর মোঃ আব্দুস শুকুর সকল পক্ষকে হাতে রেখে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন নিজের ক্ষমতার দাপট। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যারা মোঃ আব্দুস শুকরের আক্রোশে পড়ে নানাভাবে নির্যাতিত হয়েছেন, তারা এখনো আগের মতো সমস্যা ও হুমকীতে রয়েছেন। খোদ থানা পুলিশ ও প্রশাসন এখনো মোঃ আব্দুস শুকুরের কথা আমলে নিচ্ছে।
এতে করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ আব্দুস শুকুরের নির্যাতনের শিকার সাধারণ মানুষজন ও বিএনপি জামায়াতের তৃণমূলের ভুক্তভোগীদের মধ্যে এখনো আতংক বিরাজ করছে। মোঃ আব্দুস শুকুর তাদেরকে এখনো নানাভাবে হুমকী দিচ্ছেন, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে ভয়ে নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানিয়েছেন কয়েকজন ভূক্তভোগী।
7 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
8 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
4 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
5 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
3 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
5 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)
6 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। 8 গত