admin
প্রকাশিত: 3:05 PM, April 13, 2025
সাহিত্য সংযোগ সিলেটের আয়োজনে ‘ঈদ উৎসব ২০২৫’-এর দিনব্যাপী উৎসব গতকাল ১২ এপ্রিল ২০২৫, শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট নগরীর বুরহান উদ্দিন রোড সুন্দরবন আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎসব আমাদের প্রাত্যহিক জীবনে পুনর্মিলনে উজ্জীবিত করে। বছর ঘুরে ঈদ আসে, যা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ঈদ হলো সামাজিক বন্ধনের অন্যতম উৎসব। এর প্রভাব ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও আনন্দ বয়ে আনে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ঈদ বিশ্বব্যাপী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক মূল্যবোধ ও সমতার বার্তার শিক্ষা দেয়। কিন্তু আন্তর্জাতিক আইন, যুদ্ধবিরতি চুক্তি, বিশ্ববাসীর প্রতিবাদ–কোনো কিছু আমলে না নিয়ে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজাবাসীর কাছে ঈদ মানে কান্না, ক্ষুধা, স্বজন হারানোর বেদনা। পুরো বিশ্ব যখন আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে আনন্দ করবে, তখন তারা বোমার শব্দে ছোটাছুটি করছে, ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্ন আর লন্ডভন্ড ভবনের ছায়ায় আতঙ্কে দিন পার করছে। যে শিশুটির ঈদে সালামি আর বেড়ানো নিয়ে ব্যস্ত থাকার কথা, সে হয়তো নতুন পোশাকের পরিবর্তে জড়িয়ে থাকবে স্বজনের রক্তমাখা কাপড়ে। বন্ধ হোক যুদ্ধ ও অস্ত্রের প্রতিযোগিতা। প্রতিটি দেশ তার সার্বভৌমত্ব এবং শান্তিতে বসবাসের অধিকার ফিরে পাক।
উৎসবের যৌথ সঞ্চালনায় ছিলেন কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান ও সাহিত্যকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহ। সাহিত্য সংযোগ সিলেটের অন্যতম সমন্বয়কারী লেখক, ছড়াকার ও ব্যাংকার শাহাদত বখ্ত শাহেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী, প্রিন্সিপাল কবি কালাম আজাদ, কবি ও গল্পকার সালেহ আহমদ, বর্ষীয়ান সাংবাদিক ও বিশিষ্ট লেখক আফতাব চৌধুরী, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মনোয়ার হোসেন, সমাজসেবী আব্দুল্লাহ জাহেদ, কবি জাহানারা জায়গীরদার, লেখক ও সাংবাদিক শাব্বীর জালালাবাদী, লেখক ও সমাজচিন্তক মোহাম্মদ আজিজুর রহমান (সুন্দর), সমাজকর্মী তওফিক আহমদ চৌধুরী, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, কবি বাছিত ইবনে হাবীব, ভ্রমণ লেখক মোয়াজ আফসার, কবি দুলাল শর্মা চৌধুরী, কবি শামীমা আক্তার ঝিনু, এডভোকেট জ্যোৎস্না ইসলাম, শিল্পী মালতি পাল, কবি রাহনামা শাব্বীর চৌধুরী মনি, কবি শাহাদাত আলিম, কবি নাজমুল আনসারী, এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, লেখক-প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল, সাংবাদিক সালমান ফরিদ, সমাজসেবী তাহমিনা আহমদ রোজী, কবি ও সংগঠক রাজনা চৌধুরী, ওসমানী জাদুঘরের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শিল্পী মাহমুদা ফকির, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি জান্নাত আরা খান পান্না, কবি মাছুমা টফি একা, কবি ও প্রাবন্ধিক জুঁই ইসলাম, অধ্যাপক মাহফুজা খানম, কবি নোলক লিপি, কবি ও ব্যাংকার উম্মে সুমাইয়া তাজবিন নিলা, নাগরি গবেষক মোহাম্মদ মফিক, মানবাধিকার নেতা সৈয়দ আকরাম আল সাহান, কবি নাসরিন সুলতানা, কবি ও সংগঠক রিপন আহমদ, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, কবি কামাল আহমদ, কবি ও প্রাবন্ধিক তাসলিমা খানম বীথি, কবি মাহফুজ জোহা, মোস্তাফিজ সৈয়দ, রোটারিয়ান তানিয়া আহমেদ, সাংবাদিক ফুল মিয়া ও কবি জালাল জয় প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী কবি, প্রাবন্ধিক ও সমাজচিন্তক মোহাম্মদ আজিজুর রহমান-এর প্রথম কাব্যগ্রন্থ ‘ভব দরিয়ার মাঝি’ এবং কবি, ছড়াকার ও ব্যাংকার শাহাদত বখ্ত শাহেদের নবম গ্রন্থ ‘লিমেরিক’-এর মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী ঈদ উৎসবের মধ্যে ছিল কবিতা পাঠের আসর, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন লেখক ও সংগঠক মাজহারুল ইসলাম জয়নাল। শেষপর্বে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক পাণ্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)