editor
প্রকাশিত: 7:07 PM, April 21, 2025
সিলেট নগরীর জিন্দাবাজার জল্লারপাড় রোডে ড্রেনের উপর স্থাপনা নির্মাণ করায় দূর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীরা। সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ‘সেকেন্ড লেডি’ খ্যাত হেলেনের কথিত পার্টনার মিছবাহুল ইসলাম কয়েস প্রশাসনকে ব্যবহার করে অবৈধভাবে ড্রেনের উপর পানি চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণ করেছেন এইচএম কর্পোরেশনে নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঘনিষ্ঠজন হিসেবে হেলেন-কয়েস ক্ষমতার অপব্যবহার করেও দাপট দেখিয়েছেন এক তরফা। তার দাপটের কাছে অসহায় ছিলেন আওয়ামী লীগের নেতারা। সেই হেলেনের ব্যবসায়িক পার্টনার কয়েস পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ড্রেনের উপর নির্মাণকৃত প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় পরিদর্শনে যান মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।
এসময় বদরুজ্জামান সেলিম বলেন, হেলেন-কয়েস ক্ষমতা ব্যবহার করে সিলেটের বিভিন্নস্থানে ভূমি দখল সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়েছে। আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থাকায় আমরা চরম ভাবে ক্ষতির সম্মুখিন হয়েছি।
বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বলেন, আমরা বিষয়টি জেনেছি। ব্যবসায়ীরা অভিযোগ দিলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় উপস্থিত ব্যবসায়ীরা জানান, সিসিকে আমরা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাই নাই। তারা ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক ড্রেনের উপর প্রতিষ্ঠান নির্মাণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি অলিউর রহমান, সহ-সভাপতি মিছবাউল করিম, সাধারণ সম্পাদক শহিদুল হক, লন্ডন ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি গুলজার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ব্যবসায়ী রুহুল আবেদীন, জয়নাল আবেদীন, মহিবুর রহমান, শাহাদত হোসেন, আব্দুল কাইয়ুম প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন