editor
প্রকাশিত: 9:58 PM, November 1, 2021

প্রশিক্ষিত যুবকরাই এ দেশের চালিকা শক্তি : এমপি মানিক
ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রশিক্ষিত যুবকরাই এ দেশের চালিকা শক্তি। স্বাধীনতা সংগ্রামে ও দেশের যুবকদের অনেক অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব শক্তিকে স্বাবলম্বী করে কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এ দেশকে এগিয়ে নিতে দেশের যুবক -যুবতীদের কাজে লাগাতে হবে। ছাতকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার আসাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস।
বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত উপকার ভোগী, সাদিকুর রহমান, মাও. হাবিবুর রহমান, আল আমিন, আলমগীর হোসেন, তানজিনা আক্তার সাদিয়া প্রমুখ। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ১০জন যুবক-যুবতীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে