admin
প্রকাশিত: 9:17 PM, May 9, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও শাহ খুরুম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচার আওয়ামী শাসনামলে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আওয়ামী শাসনামলে দেশের সব স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসায় দলীয়করণ করা হয়েছে। আওয়ামী শাসনামলে পাঠ্যপুস্তকে দেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদেরকে পড়ানো হয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির ভূমিকা ছিলে অপরিসিম। কারণ শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। দেশের শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৪ নং দফার আলোকে বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা-ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে।
তিনি শুক্রবার (৯ মে) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অপটিক নাসিং ভর্তি কোচিংয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নাসিংয়ের পরিচালক সাঈদ আহমদ আলালের সভাপতিত্বে ও চৈতী দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন খোকন চৌধুরী।
বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন হেডম্যান একাডেমি সিলেট শাখার ফ্যাকাল্টি মেম্বার জহুর আলী, প্রতিষ্ঠানেরর শিক্ষক শেখ রবিউল ইসলাম, জুয়েল রানা, এবি শাহাদাত প্রমুখ। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন