admin
প্রকাশিত: 7:30 PM, May 30, 2025
সিলেট শহর বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রবীণ বিএনপি নেতা আব্দুস সালাম বাচ্চু শুক্রবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৩০ মে) এক শোকবার্তায় তিনি বলেন, একজন দক্ষ রাজনীতিবীদ হিসেবে সিলেট বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছিলেন। বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালের নির্বাচনে দলের কঠিন সময়ে যখন আওয়ামী লীগ প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করে নির্বাচনী প্রচারণা অসম্ভব করে তুলেছিলে, ঠিক তখনই তিনি সার্বক্ষণিক ভাবে নিজে মাঠে থেকে এই বৃদ্ধ বয়সেও নেতাকর্মীদের উজ্জীবিত করতে কাজ করেছেন। দলের প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি রেখেছেন দলের জন্য সাহসী ভূমিকা। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার এক একনিষ্ট নেতাকে হারালো, যা কখনো পূরণ হবার নয়। তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম যা সহজে পূরণ হবার নয়।
মহান আল্লাহ রাব্বুল আল-আমিন মরহুম আব্দুস সালাম বাচ্চুকে জান্নাতবাসী করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন