editor
প্রকাশিত: 6:44 PM, May 31, 2025
দীর্ঘ দুই যুগপর ৩১ মে (শনিবার) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন যাবত সিলেটের সাধারণ ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন নির্বাচনের দাবীতে। সে প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে গঠিত সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৪জন ভোটার। নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মুনিম, তার প্রতিদ্বন্ধী বর্তমান সভাপতি মো. জিয়াউল হক পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জাহিদ উদ্দিন পেয়েছেন ২৭ ভোট, তার প্রতিদ্বন্ধী বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন পেয়েছেন ১৭ ভোট।
ভোট শেষে কালীঘাটস্থ সমিতির কার্যালয় থেকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ, নির্বাচনী বোর্ডের সদস্য আবুল কালাম, আব্দুল মঈন কয়ছর, ফালাহ উদ্দিন আলী আহমদ, নীলাঞ্জন দাস টুকু।
এদিকে নির্বাচন পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে