editor
প্রকাশিত: 9:34 PM, July 5, 2025
সিলেট নগরীর কোতোয়ালী থানাধিন ৭নং সদারঘরটিলার মোশারফ হোসেনের পুত্র শওকত হোসেন শাওনের উপর সন্ত্রাসীদের হামলার সন্ত্রাসী হামলার অভিযোগ। এই বিষয়ে তিনি এসএমপির কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করেন কোতোয়ালী থানাধিন বারুত খানার লক্ষি মিয়ার পুত্র বর্তমানে লালদিঘীরপারের বাসিন্দা জাবেদ হোসেনের নেতৃত্বে গত ২৮ জুন সকাল অনুমান ৯টা জেল রোড রাস্তার পার্শ্বে শাওনের উপর হামলা চালানো হয়।
অভিযোগে রাজমিস্ত্রি ও ঠিকাদার শাওন উল্লেখ করেন গত ২৭জুন জেল রোড লেবার পয়েন্ট হইতে খোজারখলা একটি নির্মাণ কাজের জন্য ১০ জন শ্রমিক নিয়ে যাওয়ার সময় ইয়াছিন অতিরিক্ত মজুরির করলে তার সাথে বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পর দিন ২৮ জুন আনুমানিক সকাল ৯ টা শাওনকে জেল রোডে গেলে ৬ জন শ্রমিক সংগ্রহ করতে এসময় পূর্ব থেকে পরিকল্পনা করে জাবেদ, আনফর ও ইয়াছিনের নেতৃত্বে হামলা চালানো হয়।
সঙ্গে থাকা ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি তৎক্ষণাৎ শাওনের ওপর অতর্কিতে আক্রমণ করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় সন্ত্রাসীরা। এসময় শাওনের সাথে থাকা নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এসকল অপরাধীদের বিরুদ্ধে বন্দরবাজার এলাকায় চাঁদাবাজীসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। জাবেদের মাদক সেবন ও চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ রংমহল টাওয়ার থেকে নিয়ে করিম উল্লাহ পয়েন্টের ব্যবসায়ীরা। সাধারণ মানুষের প্যাকের মার, চুরি, মোবাইল ছিনতাই সহ এমন কোনো অপরাধ নেই জাবেদ করে না। এই সকল অপরাধের দায়ের সিলেট সিটি কর্পোরেশনের স্টাফ হর্কার পদ থেকে তার চাকুরী গিয়েছে। বিগত কয়েক দিন আগে এক রাস্তার এক সিম বিক্রেতা মেয়ের সাথে অশ্লীল আচরণ করার কারনে তাকে চাকরী হারাতে হয়। সে সবসময় নিশাগ্রস্থ অবস্থায় থাকে।
1 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
8 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
4 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
8 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
3 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 4 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
5 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
3 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
5 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন