admin

প্রকাশিত: 6:17 PM, July 26, 2025

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বঞ্চিত এলাকার জন্য কাজ করবে

২নং হাটখোলা ইউনিয়নে উঠান বৈঠকে খন্দকার মুক্তাদির

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বঞ্চিত এলাকার জন্য কাজ করবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে উন্নয়ন বঞ্চিত এলাকার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। দেশের গ্রামগঞ্জের মানুষের সার্বিক উন্নয়নে বিএনপিকে আপনারা যতবার সুযোগ দিয়েছেন তত বার কাজ করেছে। আগামীতে আবারও যদি সুযোগ প্রদান করেন দেশের গ্রাম-গঞ্জের মানুষের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বিএনপি। গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে কাজ করবে আমরা। দেশের মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। কৃষির আধুনিকায়ন ও গ্রামীণ শিল্পের বিকাশে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি।
তিনি শনিবার (২৬ জুলাই) সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদান করা হবে। বিএনপি যদি জনগণের রায়ে নির্বাচিত হয়, তাহলে দেশের প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড সরবরাহ করা হবে। আর এতে প্রতিটি পরিবার উপকৃত হবে। বিএনপি অতীতে যেসব ওয়াদা করেছে, তা পূরণ করেছে। ইনশাআল্লাহ আগামীতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
২নং হাটখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ আলী পীরের সভাপতিত্বে ও ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং হাটখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জনাব আলী, সহ-সভাপতি রহমত আলী, লিয়াকত আলী, আশক আলী, বদর আলম, সহ-সাধারণ সম্পাদক আশিক আলী, রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক নেছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, আব্দুল গফুর, মোশাহিদুল ইসলাম,  মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী হীরা,  আলামিন চৌধুরী, আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, মমশির আলী, আজাদ মিয়া, হাবিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন