admin
প্রকাশিত: 10:31 PM, July 27, 2025
শুধু হাঁটা, দৌড় বা শরীরচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয় শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব আজ হয়ে উঠেছে মানবিকতার এক দীপ্ত প্রতীক। এই ক্লাবের প্রতিটি সদস্য যেন একেকজন মানবতার সৈনিক। তারা যখনই কোনো বিপদে পড়া মানুষের খবর পান, তখনই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আজকের দিনটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন ক্যান্সার আক্রান্ত রোগী যখন অর্থাভাবে চিকিৎসার সংকটে পড়েছেন, তখন এই ক্লাবের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।
রবিবার (২৭ জুলাই) একজন ক্যান্সার রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান কালে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মী মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যেক সংকটে দলের নেতাকর্মীরা আন্তরিক। মানুষের কষ্টে পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কাজ। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ক্লাব সদস্য আব্দুল জব্বার, আব্দুল কালাম, আব্দুল মালেক, প্রফেসর আব্দুল মোমিন, ছয়ফুর রব, মোহাম্মদ নূরুল ইসলাম, হাবিবুর রহমান জুনেদ, মিজান বিন বদরুল প্রমুখ। বিজ্ঞপ্তি
3 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
8 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
2 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
7 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
1 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়